বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

বাহুবলে বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ পালন

  • আপডেট টাইম শনিবার, ১৬ এপ্রিল, ২০১৬
  • ৪৯০ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে বর্ষবরণ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে র‌্যালী অনুষ্ঠিত হয়। পরে উপজেলা পরিষদে প্রতিষ্ঠিত কিশলয় কিন্ডারগার্টেনে দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। কর্মসূচির মধ্য ছিল পিঠা উৎসব, নাটক, সংগীতানুষ্ঠান, যেমন খুশি তেমন সাজ ও আলোচনা সভা। সকালে অনুষ্ঠানমালা পরিদর্শন করেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এম.এ মুনিম চৌধুরী বাবু ও উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল হাই। বিকেল ৩টায় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কিশলয় কিন্ডারগার্টেন ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন বাহুবল মডেল প্রেস ক্লাব সভাপতি নূরুল ইসলাম নূর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশিষ কর্মকার, সাংবাদিক নূরুল ইসলাম মনি, ম্যানেজিং কমিটির সদস্য জহিরুল ইসলাম ও অধ্যক্ষ জামাল আহমেদ প্রমুখ। এছাড়াও উপজেলার মিরপুর সানশাইন প্রি-ক্যাডেট এন্ড হাইস্কুল, ফয়জাবাদ হাইস্কুল ও নন্দনপুর খইরুন্নেছা লতিফ প্রি-ক্যাডেট এন্ড হাইস্কুল দিনব্যাপী কর্মসূচি পালন করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com