রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

নবীগঞ্জে দরিদ্রদের মাঝে স্যানেটারী রিং বিতরণ

  • আপডেট টাইম শনিবার, ১৬ এপ্রিল, ২০১৬
  • ৪৪৯ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে গরীব, অসহায় ও দারিদ্রদের মাঝে বিনামূল্যে ব্যক্তিগত তহবিল থেকে স্যানেটারী রিং বিতরণ করেছেন লন্ডন প্রবাসী হারুনুর রশীদ আখনজী। গতকাল শুক্রবার সকালে উপজেলার গজনাইপুর ইউনিয়নের দক্ষিণ কায়স্থগ্রামে নিজ বাড়ির সংলগ্ন মাঠে রিং বিতরণ অনুষ্টান অনুষ্টিত হয়েছে। আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও সাংবাদিক এমএ মুহিতের পরিচালনায় অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুল। বিশেষ অতিথি ছিলেন দৈনিক মানবজমিন পত্রিকার প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীর সহোদর সমাজ সেবক মহিবুর রহমান চৌধুরী হান্নান, সাবেক চেয়ারম্যান শাহ নেওয়াজ, ইউপি বিএনপির সভাপতি শফিউল আলম বজলু, সাবেক মেম্বার আব্দুল লতিফ, তোফাজ্জুল হক বকুল মেম্বার। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মকছুদ চৌধুরী, শিক্ষক মহসিনুর রহমান, মামুনুর রশীদ সবুজ, কদ্দুছ মিয়া, সাবেক মেম্বার জাহির আলী, মুকিম চৌধুরী প্রমূখ। অনুষ্টানে দৈনিক মানবজমিন পত্রিকার প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীর ভাগনা  লন্ডন প্রবাসী হারুনুর রশীদ আখন্জী ব্যক্তিগত তহবিল থেকে ৫ গ্রামের প্রায় দু’ শতাধিক দরিদ্র লোকদের মাঝে স্যানেটারী রিং বিতরণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com