বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

ইনাতগঞ্জের দিলদার ও তার সঙ্গী ৭২০ পিছ ইয়াবাসহ র‌্যাবের হাতে আটক

  • আপডেট টাইম বুধবার, ১৩ এপ্রিল, ২০১৬
  • ৬০৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের লালাপুর গ্রামের মনির হোসেন এর পুত্র দিলদার হোসেন (৩৮)ও একই ইউনিয়নের প্রজাতপুর গ্রামের মৃত ইলাছ উদ্দিনের পুত্র জাকির হোসেন (২৫) কে ৭শ ২০ পিস ইয়াবাসহ সিলেট র‌্যাব ৯ বিশেষ অভিযানে আটক করেছে। গত রবিবার সন্ধায় শেরপুর থেকে তাদেরকে আটক করা হয়। গতকাল সোমবার র‌্যাব দু’জনকে ওসমানী নগর থানায় প্রেরণ করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দিলদার হোসেন ও তার কয়েকজন সঙ্গী দীর্ঘ দিন যাবত প্রশাসনের চোখে বৃদ্ধাঙ্গুলী দিয়ে ইয়াবা ব্যবসা পরিচালনা করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে এই তথ্যটি সিলেট ৯ র‌্যাবের কাছে চলে যায়। গত ৩/৪দিন ধরে র‌্যাব তাদেরকে আটক করতে ফাঁদ তৈরী করে। কৌশলে দিলদারের মোবাইল নাম্বারটিও সংগ্রহ করে র‌্যাব। গত রোববার বিকেলে র‌্যাব ইয়াবার গ্রাহক সেজে দিলদারের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করে শেরপুর থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের তল্লাসি করে ৭শ ২০ পিছ ইয়াবা উদ্ধার করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com