বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

হবিগঞ্জ শহরস্থ মুরাদপুরবাসীর সাথে বিএনপির চেয়ারম্যান প্রার্থী মধু মিয়া তালুকদারের সমর্থনে সভা

  • আপডেট টাইম রবিবার, ১০ এপ্রিল, ২০১৬
  • ৫৪৯ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বানিয়াচং উপজেলার ১৪নং মুরাদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোঃ মধু মিয়া তালুকদারের সমর্থনে হবিগঞ্জ শহরে বসবাসরত মুরাদপুর ইউনিয়নবাসীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে শহরের একটি রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়।
বানিয়াচং উপজেলা বিএনপির সভাপতি এডঃ মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীনের সভাপতিত্বে ও মুরাদপুর ইউনিয়ন বিএনপির সহ-সাধারণ সম্পাদক ডাঃ ফয়জুল ইসলামের পরিচানায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ডাঃ সাখাওয়াত হাসান জীবন। বিশেষ অতিথি ছিলেন বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ বশির আহমেদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন বকুল।
এতে বক্তব্য রাখেন, জেলা কৃষদল সভাপতি মখলিছুর রহমান তালুকদার, জেলা কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি এডঃ মনমোহন দেবনাথ, জেলা বিএনপি সদস্য ও সাবেক চেয়ারম্যান আকাদ্দুছ হোসেন তালুকদার, বিএনপি নেতা মঈনুল ইসলাম এখলাছ, জাফর আহমেদ চৌধুরী, এডঃ মুজিবুর রহমান, মুক্তিযোদ্ধা হাজী আব্দুল হাই, মোঃ আবদাল চৌধুরী, আক্তার শফিক চৌধুরী, নূরুল হক চৌধুরী, সব্য সাচি দাশ, নাছির উদ্দিন আফরোজ, এডঃ মোতাব্বির, আব্দুল আওয়াল, আল-আমিন, নাঈম চৌধুরী, মকবুল, জোবায়ের প্রমূখ।
সভায় নেতৃবৃন্দ বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মধু মিয়া তালুকাদরকে চেয়ারম্যান নির্বাচিত করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করথে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com