বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

নবীগঞ্জে শিক্ষক সমিতির নেতা রুবেল এর পিতার ইন্তেকাল ॥ বিভিন্ন মহলে শোক

  • আপডেট টাইম রবিবার, ১০ এপ্রিল, ২০১৬
  • ৫৩০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক মোঃ রুবেল মিয়ার পিতা মোঃ আব্দুল কাদির (৭৪) আর নেই। তিনি গতকাল শনিবার ভোর ৫টায় উপজেলার পুরুষোত্তমপুর নিজ গ্রামে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি…….রাজিউন)। মৃত্যুকালে তিনি ৫ পুত্র ও ১ কন্যাসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুর খবর শোনে শেষ বারের মত এক নজর দেখার জন্য বাড়ীতে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ ভীড় জমান। দুপুর ২টায় জানাযা শেষে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা জাসদের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুর রউফ, ইউপি চেয়ারম্যান মোঃ ছাইম উদ্দিন, ইউপি চেয়ারম্যান হাজ্বী আব্দুল মুক্তাদির চৌধুরী, আব্দুল আহাদ সাদী, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মোঃ শামীম আহমদ চৌধুরী, সাধারন সম্পাদক মোঃ গোলাম রব্বানী, সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ শামীম আহমদ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ মিলু, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক নির্মলেন্দু দাশ রানা, নবীগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি প্রভাষক উত্তম কুমার পাল হিমেল, চৌধুরী ফয়সল শোয়েব, মৌলানা নুরুল হক, ভারপ্রাপ্ত অধ্যক্ষ তনুজ রায়, আশিকুর রহমান, শাহিনুর আক্তার পান্না, প্রণব দেব, জাবেদুল আলম চৌধুরী সাজু, প্রভাত ভূষন রায় পিন্টু, তপন জ্যোতি রায়, তপন কুমার পাল, অশেষ দাশ, পলাশ রতন দাশ, সুদীপ দাশসহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ। তার মৃত্যুতে শোক জ্ঞাপন করেন এমপি মুনিম চৌধুরী বাবু, এপি আমাতুল কিবরিয়া চৌধুরী কেয়া, মেজর অবঃ সুরঞ্জন দাশ, নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মোঃ আলমগীর চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, ইউপি চেয়ারম্যান খালেদুর রহমান, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ আব্দুস সালাম, লন্ডন প্রবাসী অধ্যাপক আব্দুল হান্নান, লন্ডন প্রবাসী জাহাঙ্গীর আলম রানা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com