বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

ইসলামী শাসন কায়েমে প্রশিক্ষণের বিকল্প নেই

  • আপডেট টাইম শনিবার, ৯ এপ্রিল, ২০১৬
  • ৫৩৯ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ খেলাফত মজলিস হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে গত ৭ এপ্রিল হবিগঞ্জ প্রেসক্লাবে দিনব্যাপি তরবিয়তী মজলিস অনুষ্ঠিত হয়। জেলা সভাপতি মাওলানা আব্দুল্লাহ আকিলপুরীর সভাপতিত্বে এবং মাওলানা আব্দুল্লাহ মিরপুরীর পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান মেহমান ছিলেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম-মহসচিব মাওলানা জালাল উদ্দীন আহমদ। বিশেষ মেহমান ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল আজিজ। বক্তব্য রাখেন জেলা সহ-সভাপতি হাফেজ আব্দুল হামিদ, আলহাজ্ব মাওলানা আমিমুল এহসান মাসুম, জেলা সহ-সাধারণ সম্পাদক মাওলানা নোমান আহমদ, অর্থ-সম্পাদক মাওলানা আশিকুর রহমান, জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল কুদ্দুস নোমান, বাহুবল থানা সভাপতি মাওলানা আব্দুল বছির, বানিয়াচং থানা সভাপতি ডা. মাওলানা বশীর আহমদ, নবীগঞ্জ থানা সভাপতি মাওলানা আব্দুল মজিদ, আজমিরিগঞ্জ থানা সভাপতি মাওলানা মুফতী জুনাঈদ আহমদ শাকীর, হবিগঞ্জ সদর থানা সভাপতি ক্বারী মাওলানা লুৎফর রহমান। মাওলানা আব্দুল আহাদ আযাদ, মাওলানা আব্দুল ওয়াদুদ, মাওলানা মাহমুদুল হাসান শাহীন, মাওলানা মাহবুবুর রহমান, মাওলানা আব্দুল বছির নবীগঞ্জী প্রমুখ। প্রধান মেহমান তার বক্তৃতায় বলেন, ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করতে হলে প্রশিণের বিকল্প নেই। সংগঠনের কার্যক্রমকে জোরদার করার লক্ষ্যে সকল শ্রেণির তৌহিদী জনতাকে সাথে নিয়ে মাঠে নামতে হবে।
পরিশেষে সংগঠনের কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমীর মাওলানা নেজাম উদ্দীন রহ: জেলা সহ-সভাপতি শায়খ আজিজুর রহমান এবং লাখাই থানার সাবেক সভাপতি মরহুম মাওলানা আব্দুর রউফ এর আত্মার মাগফিরাত কামনার্থে বিশেষ মুনাজাত করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com