বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

আলমগীর ভূইয়া বাবুলকে অর্থ সহায়তা দিলেন প্রধানমন্ত্রী

  • আপডেট টাইম মঙ্গলবার, ৫ এপ্রিল, ২০১৬
  • ৫৮২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির-এর ঐকান্তিক প্রচেষ্টায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ লাখ টাকার অর্থ সহায়তা পেলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডঃ আলামগীর ভূইয়া বাবুল। গতকাল সোমবার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন আলমগীর ভূইয়া বাবুলের হাতে চেক তুলে দেন সংসদ সদস্য এডঃ মোঃ আবু জাহির। এ সময় আলমগীর ভূইয়া বাবুলের স্ত্রী ও তার ছোট ভাই ইকবাল ভূইয়া এবং বঙ্গবন্ধু পরিষদ নেতা আব্দুর রাজ্জাক উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, দীর্ঘদিন যাবৎ ক্যান্সারে আক্রান্ত আলমগীর ভূইয়া বাবুল উন্নত চিকিৎসার জন্য স্কয়ার হাসপাতাল ও বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন রয়েছেন। এর আগেও এমপি আবু জাহির এর সহযোগিতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল থেকে ২ লাখ টাকা অর্থ সহায়তা পান আলমগীর ভূইয়া বাবুল। গতকাল একই সময়ে পূর্বের প্রতিশ্র“তি অনুসারে এডঃ মোঃ আবু জাহির এমপি নিজ তহবিল থেকে নগদ ৫০ হাজার টাকা আলমগীর ভূইয়া বাবুলের হাতে তুলে দেন। এ সময় তিনি আলমগীর ভূইয়া বাবুলের চিকিৎনার খোঁজ খবর নেন এবং উনার রোগমুক্তির জন্য সকলের কাছে দোয়া কামনা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com