বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

রিচি ইউনিয়নে খাল খনন ও রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করলে এমপি আবু জাহির

  • আপডেট টাইম শনিবার, ২ এপ্রিল, ২০১৬
  • ৫৩৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগ সভাপতি এডঃ মোঃ আবু জাহির বলেছেন, আওয়ামীলীগ সরকার উন্নয়নের সরকার। এই সরকার ক্ষমতায় থাকলে দেশের সুষম উন্নয়ন নিশ্চিত হয়। আমরা প্রত্যন্ত এলাকার সড়ক, ব্রীজ-কালভার্ট ও বিদ্যালয় ভবন নির্মাণের মধ্য দিয়ে শহর ও গ্রামের পার্থক্য দূর করেছি। গত কয়েক বছরে হবিগঞ্জ-লাখাইসহ সারা জেলায় ব্যাপক উন্নয়ন সম্পন্ন হয়েছে। আগামী দিনে সকলের সহযোগিতায় উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। গতকাল শুক্রবার সদর উপজেলার রিচি ইউনিয়নে খাল খনন ও রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বিএনপি সরকার জ্বালাও-পুড়াও রাজনীতিতে বিশ্বাসী। তারা দেশের সম্পদ নষ্ট করতে জানে, কিন্তু গড়তে জানে না। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে জনগণের ভাগ্যের উন্নয়নে কাজ করে।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ডাঃ সিদ্দিক আল, সাবেক চেয়ারম্যান রইছ মিয়া, আব্দুর রহমান, ডাঃ জিতু মিয়া, রিচি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী কামাল উদ্দিন, বিশিষ্ট মুরুব্বী দিদার আলী ও হায়দর আলী প্রমুখ। উল্লেখ্য, গতকাল বিকালে সংসদ সদস্য ১ কোটি ২৬ লাখ টাকা ব্যয়ে লংলা খাল পুনঃখনন ও ২৪ লাখ ৩৭ হাজার টাকা ব্যয়ে লাখাই আর এসডি হতে ভাটিয়ার খাল মুক্তার মিয়ার বাড়ি পর্যন্ত রাস্তার উদ্বোধন করেন। একইদিন তিনি মাদনা রোড হতে লাখাই আরএসসি ভায়া বামকান্দি সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করেন তিনি। এতে ব্যয় হবে ২২ লাখ ৬০ হাজার টাকা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com