বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

নবীগঞ্জের গজনাইপুর ইউপি চেয়ারম্যান গোলাপের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সংবাদ সম্মেলন

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৯ মার্চ, ২০১৬
  • ৬৪৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউপি চেয়ারম্যান আবুল খয়ের গোলাপ এর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এনে দায়েরকৃত মামলার বাদি আব্দুর রউফ বেগ এর স্ত্রী সুকুরি বিবি সাংবাদিক সম্মেলন করেন। সাংবাদিক সম্মেলনে সুকুরি বিবি তার উপর চেয়ারম্যান আবুল খয়ের গোলাপ ও তার লোকজনের নির্যাতনের চিত্র তুলে ধরেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, গত ১৩ মার্চ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চেয়ারম্যান আবুল খয়ের গোলাপের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ দায়ের করেন সুকুরি বিবি। অভিযোগ দায়ের করার পর থেকে তিনি ও তার পরিবার এবং মামলার সাক্ষীরা গোলাপ চেয়ারম্যানের হুমকিতে আতংকে দিন কাটাচ্ছেন। আবুল খয়ের গোলাপ প্রকাশ্যে চলাফেরা করায় আতংকিত মামলার বাদি সুকুরি বিবি। এমনকি গোলাপ ও তার লোকজনের হুমকি ও হামলার ভয়ে তিনি বসতভিটা ছেড়ে অন্যত্র বসবাস করছেন বলে উল্লেখ করেন।
সংবাদ সম্মেলনে আরো বলা হয়, আবুল খয়ের গোলাপ ১৯৭১ সালের ১২ নভেম্বর বিকেলে পূর্ব পরিকল্পনা অনুযায়ী একদল পাক হানাদার বাহিনী সঙ্গে নিয়ে সুকুরি বিবির বাড়িতে হানা দেয়। তারা সুকুরি বিবিকে পাকবাহিনীর নিকট তুলে দিলে পাকবাহিনী তার উপর পাশবিক নির্যাতন চালায়। আবুল খয়ের গোলাপ নিজেও পাকবাহিনীর সাথে নির্যাতনে সামিল হয়। সুকুরি বিবি ১৯৭১ সালের লোমহর্ষক সেই স্মৃতি আমি আজও ভুলতে পারেননি বলে কান্নায় ভেঙ্গে পড়েন। এছাড়া আবুল খায়ের গোলাপের বিরুদ্ধে ৭১ সালে লোকজনের বাড়িতে হামলা, অগ্নিসংযোগ, ধর্ষণ ও লুটপাটের অভিযোগ ছাড়াও বর্তমান সময়ে অনেক অভিযোগ রয়েছে বলে লিখিত বক্তব্যে তুলে ধরেন সুকুরি বিবি। তিনি বলেন, গোলাপের বিরুদ্ধে ২০০৯ সালের ১৯ অক্টোবর হবিগঞ্জ বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এ মানবতা বিরোধী অপরাধের অভিযোগ এনে গেদু মিয়া নামের এক ব্যক্তি বাদি হয়ে মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত চলাকালে ২০১৪ সালের ২৯ অক্টোবর কান্দিগাঁও বিশ্ব রোড সংলগ্ন রাস্তার পাশে গোলাপের নেতৃত্বে গাড়ি চাপা দিয়ে গেদু মিয়াকে হত্যা করে। পরে পিতা হত্যার অভিযোগ এনে চলতি বছরের ২২ ফেব্র“য়ারি গেদু মিয়ার ছেলে রাজু আহমেদ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আরেকটি অভিযোগ দায়ের করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com