মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

হবিগঞ্জ পৌরসভায় নগর সমন্বয় কমিটি টিএলসিসি’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম শুক্রবার, ২৫ মার্চ, ২০১৬
  • ৬২৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌরসভায় অনুষ্ঠিত হয়েছে নগর সমন্বয় কমিটি (টিএলসিসি)’র ত্রৈমাসিক সভা। গতকাল বৃহস্পতিবার সকালে হবিগঞ্জ পৌরসভার সভাকক্ষে টিএলসিসি’র ত্রৈমাসিক সভায় সভাপতিত্ব করেন হবিগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র দীলিপ দাস। সভায় ইউজিপ-৩ প্রকল্পের সুষ্টু বাস্তবায়নের জন্য হবিগঞ্জ পৌরসভার নাগরিক সেবা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকারণের উপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন ইউজিপ-৩ এর আঞ্চলিক সমন্বয়কারী (কমিউনিটি) খন্দকার হাফিজুর রহমান ও আঞ্চলিক সমন্বয়কারী (অর্থ) মোঃ শাহীনুল হক। সভায় টিএলটিসি’র সদস্যবৃন্দ ত্রৈমাসিক সভায় গৃহীত সিদ্ধান্ত ও প্রস্তাবিত বিষয়াদি হবিগঞ্জ পৌরসভার কর্মকান্ডে বাস্তবায়ন করার উপর জোর দেন। তারা বলেন, হবিগঞ্জ পৌর এলাকার যানজট নিরসন, জলাবদ্ধতা দুরীকরন, পরিছন্নতা কার্যক্রম, মশক নিধন, বিদ্যুত, পানি সরবরাহ সহ সকল নাগরিক সেবার মান উন্নত করতে এবং নাগরিক সচেতনতা বৃদ্ধির জন্য  সংশ্লিষ্ট সকলকে একযোগে কাজ করতে হবে।  পৌরসভার কাউন্সিলরদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ আবুল হাসিম, মোঃ জাহির উদ্দিন, গৌতম কুমার রায়, মোঃ আব্দুল আওয়াল মজনু, মোঃ আলমগীর, মোঃ উম্মেদ আলী শামীম, খালেদা জুয়েল ও অর্পনা বালা পাল। ত্রৈমাসিক সভায় উপস্থিত ছিলেন এডভোকেট নিলাদ্রী শেখর টিটু, এমদাদুর রহমান বাবুল, মুকুল আচার্যী, ফনীভুষন দাস, হিরাজ মিয়া, শংখ শুভ্র রায়, আব্দুল মোতালিব মমরাজ, মোঃ আলমগীর খান, মোঃ হাবিবুর রহমান, মোঃ আরব আলী, হাজী লুৎফুর রহমান নানুসহ টিএলসিসি’র সদস্যবৃন্দ ও পৌরসচিব মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com