বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

শাহপুরে মার কারখানার দূরগন্ধে ফসলাদি ও জনস্বাস্থ্য হুমকি মূখে ॥ বিক্ষুদ্ধ জনতার হামলা ॥ ভাংচুর ॥ আহত ৩

  • আপডেট টাইম বুধবার, ২৩ মার্চ, ২০১৬
  • ৫৬৯ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলার শাহপুর এলাকায় মার কারখানায় আবারও হামলা ও ভাংচুর করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী। গতকাল মঙ্গলবার দুপুরে এ হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রে আনে। কারখানার প্রশাসনিক ব্যবস্থাপক ইসমাঈল হোসেন জানান, গতকাল দুপুরে কতিপয় লোক কারখানার প্রধান ফটক ভেঙ্গে ভেতরে ঢুকে দরজা জানালার কাচ ও এসি ভাংচুর করেছে। এ সময় হামলায়  ফয়সল, বশির ও হেলাল নামের তিন শ্রমিক আহত হন। এদিকে গ্রামবাসী জানান, দীর্ঘ দিন ধরে মার কারখানার বর্জ্য নির্গত হয়ে একটি নালায় পড়ে ফসলাদি ও জনস্বাস্থ্য এবং জীব বৈচিত্র হুমকির মধ্যে পড়েছে। বর্জ্য পরিশোধন কেন্দ্র (ইটিপি) স্থাপন করে কারখানা চালু করার দাবি করা হলেও তা হচ্ছে না। কারখানার মহা-ব্যবস্থাপক মোতাচ্ছিম বিল্লাহ জানান, ইটিপি চালু রয়েছে। তবে পুরোপরি সক্রিয় হতে কিছু সময় লাগবে। তখন দূর্গন্ধ থাববে না। মাধবপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কে.এম আজমিরুজ্জামান জানান, কিছু ভাঙচুরের ঘটনা ঘটেছে। বর্তমানে  পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com