বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

জ্বলছে আলো চলছে দেশ, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ-এমপি মজিদ খান

  • আপডেট টাইম বুধবার, ২৩ মার্চ, ২০১৬
  • ৬২৬ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বানিয়াচং-আজমিরীগঞ্জ নির্বাচনী এলাকার এডঃ মোঃ আব্দুল মজিদ খান এমপি বলেছেন- জ্বলছে আলো চলছে দেশ, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। বর্তমান সরকার ক্ষমতায় থাকলে ভবিষ্যতে বিদ্যুতের অভাব থাকবে না। প্রতি গ্রামে প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে যাবে। কৃষিতে বিদ্যুতের ব্যবহার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা হবে। বর্তমান সরকার ক্ষমতায় এসে বিদ্যুতের উৎপাদন ৪ হাজার মেগাওয়াট থেকে ১২ হাজার মেগাওয়াটে উন্নীত করেছেন।
তিনি গত ২১ মার্চ সোমবার বিকেলে বানিয়াচং উপজেলার ১৩নং মন্দরী ইউনিয়নের মন্দরী গ্রামের বিদ্যুৎ লাইনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। প্রায় ৭০ লাখ টাকা বায়ে সাড়ে ৪ কিলোমিটার লাইন নির্মাণ করা হয়। এতে ৩৭৯টি পরিবারে বিদ্যুৎ লাইন সংযোগ দেওয়া হয়েছে।
জনসভায় সভাপতিত্ব করেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ শামসুল হক, পরিচালনা করেন কামরুল মিয়া ও শেখ কোহিনূর। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন পল্লী বিদ্যুতের জেনারেল ম্যানেজার সুলেমান মিয়া, বানিয়াচং জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মিজানুর রহমান, জেলা কৃষক লীগের সভাপতি মোঃ হুমায়ুন কবির রেজা, এডঃ রহমত এলাহী প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com