বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বালুর জন্য ৩ মাসের শিশু বলি ! ॥ পুরুষ শূন্য নোয়াবাদ গ্রামে বিরাজ করছে ভূতুরে নিরবতা

  • আপডেট টাইম মঙ্গলবার, ২২ মার্চ, ২০১৬
  • ৬৩০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার মশাজান-নোয়াবাদ এলাকায় খোয়াই নদীর বালু উত্তোলন নিয়ে দুপক্ষের বিরোধের জের ধরে ৩ মাসের শিশুকে নির্মমভাবে হত্যার ঘটনার পর গ্রামটি পুরুষ শুন্য হয়ে পড়েছে। থমথমে অবস্থা বিরাজ করছে পুরু গ্রামে। কেউ মুক খুলতে রাজি নয়। সকলের মাঝে আতংক বিরাজ করছে। এদিকে নিহত ৩ মাসের শিশু তাসপিয়া আক্তার প্রমির ময়না তদন্ত শেষে গতকাল পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।  প্রমি নোয়াবাদ গ্রামের আম্বর আলীর কন্যা। রবিবার রাত ১২টার দিকে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে গভীর রাতে নোয়াবাদ গ্রামের আব্দুল কাদিরের স্ত্রী শাহিদা আক্তারকে গ্রেফতার করেছে পুলিশ। নিহত শিশু তাছপিয়া আক্তার প্রমী নোয়াবাদ গ্রামের আম্বর আলীর কন্যা। গতকাল ময়নাতদন্ত শেষে বেলা ২ টার দিকে শিশু প্রমির লাশ বাড়িতে নিয়ে গেলে সেখানে কান্নার রোল পড়ে। এতে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারনা হয়। পরিস্থিতি শান্ত রাখতে এলাকায় পুলিশ মোতায়েন রাখা হয়েছে। এ ঘটনায় নিহত শিমুর পিতা আম্বর আলী বাদী হয়ে ১৮জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ১৭/১৮ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।
Untitled-1 copy.jpgwনিহতের পারিবারিক ও পুলিশ সূত্র জানায়, মশাজান এলাকায় খোয়াই নদীর বালুমহাল থেকে জেলা ছাত্রলীগ নেতা মুছা আহমেদ রাজুসহ কয়েক নেতাকর্মী কিছুদিন ধরে বালু উত্তোলন করছিলেন। তাদের বালুমহালটি দেখাশোনা করেন পার্শ্ববর্তী নোয়াবাদ গ্রামের আমজাদ আলী। গত শনিবার বেলা ১১টায় ওই মহাল থেকে বালু আনার সুবিধার্থে রাস্তার কয়েকটি গাছ কেটে ফেলে বালুমহালের ইজারাদার ছাত্রলীগ নেতাকর্মীরা। এতে বাধা দেয় নোয়াবাদ গ্রামের মন্নর আলী গং। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় শনিবার রাতে মন্নর আলীসহ কয়েকজনের বিরুদ্ধে হবিগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করেন নিহত শিশু তাছপিয়া আক্তারের চাচা আমজাদ আলী। এতে ক্ষিপ্ত হয়ে রবিবার রাত প্রায় ৯টার দিকে মন্নর আলীর লোকজন প্রতিপক্ষের বাড়িঘরে হামলা চালায়। এ সময় উভয়পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এক পর্যায়ে প্রতিপক্ষের লোকজন আম্বর আলীর ঘরে ঢুকে তার শিশুকন্যা তাছপিয়াকে মায়ের কোল থেকে কেড়ে নিয়ে নির্মমভাবে হত্যা করে। এসময় গ্রামে তান্ডব চালায় তারা। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ এসময় ৫ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে।
নিহত শিশু তাছপিয়া আক্তার প্রমীর মা আছমা আক্তার অভিযোগ করেন- প্রতিপক্ষের মন্নর আলী, আব্দুল কাদির, মতি মিয়া, কুটি মিয়া, সোহেল মিয়া, নজরুল ইসলাম গং তার ঘরে ঢুকে হামলা চালায়। এ সময় তারা উত্তেজিত হয়ে তার কাছ থেকে তাছপিয়াকে কেড়ে নিয়ে আছড়ে মাটিতে ফেলে দেয়। এমনকি একজন শিশুটির গলার মধ্যে পা দিয়ে চাপা দেয়। এতে তাছপিয়ার মৃত্যু ঘটে।
নিহত তাছপিয়া আক্তারের চাচা আমজাদ আলী জানান, মন্নর আলী গংদের সাথে বালু উত্তোলন নিয়ে তাদের বিরোধ চলছিল। এ বিরোধের জের ধরে গত দুদিন ধরে মন্নর আলী গং তাদের উপর অত্যাচার চালিয়ে আসছে। রবিবার রাত ৯টার দিকে মন্নর আলী গং দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের বাড়িতে হামলা চালায়। এ সময় উভয়পরে মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশকে খবর দিলে ওসি নাজিম উদ্দিন ও ৪ জন এসআইসহ কয়েকজন কনস্টেবল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
আমজাদ আলী জানান, প্রতিপক্ষের হামলার শিকার তার ভাতিজি তাছপিয়া আক্তার মারা গেছে। নিহত শিশুর ছোট চাচা ইছাক আলী জানান, মন্নর আলী গংদের সাথে তাদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। মামলা মোকদ্দমাও চলছিল। রবিবার রাতে তাদের বাড়িতে মন্নর আলী গং পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে। এ সময় তারা কয়েকটি ঘর ভাংচুর ও লুটপাট করে। তাদের হামলার শিকার হয়ে আমার ভাতিজি মারা গেছে।
শিশু তাছপিয়ার মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে যান হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলাম, এএসপি মাসুদুর রহমান মনির। এ সময় শিশুটির মাথায় আঘাতের চিহ্ন পুলিশকে দেখান তার চাচী। অতিরিক্ত পুলিশ সুপার সাংবাদিকদের জানান, বালুমহাল নিয়ে দু’দিন ধরে সংঘর্ষ হচ্ছে। রাতেও মূলত বালু উত্তোলনের ঘটনার বিরোধ নিয়েই সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তাছপিয়া নামে এক শিশুর মৃত্যুর অভিযোগ পেয়েছি। তবে ময়না তদন্ত ছাড়া বলা যাবে না শিশুটি কিভাবে মারা গেছে।
ময়নাতদন্তের দায়িত্বে থাকা হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের চিকিৎসক ডাঃ দেবাশীস দাশ জানান, শিশুর মাথায় আঘাত ও মাথার ভিতরে রক্তক্ষরণের কারণে শিশুটি মারা গেছে।
হবিগঞ্জ সদর মডেল থানার ওসি মোহাম্মদ নাজিম উদ্দিন নোয়াবাদ গ্রামে অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে আব্দুল কাদিরের স্ত্রী শাহিদা আক্তারকে গ্রেফতার করেন। তিনি জানান, প্রাথমিকভাবে গ্রেফতারকৃত শাহিদা আক্তার জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলা হলে শাহিদা আক্তারের বিরুদ্ধে রিমান্ড প্রার্থনা করা হবে। পাশাপাশি অন্যান্য আসামীদেরকেও গ্রেফতারের চেষ্টা চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com