বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জে এক গাভীর বাছুর জপছে আল্লাহ আল্লাহ শব্দ!

  • আপডেট টাইম মঙ্গলবার, ২২ মার্চ, ২০১৬
  • ৬৫২ বা পড়া হয়েছে

কিবরিয়া চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ আল্লাহ আল্লাহ উহু হু আল্লাহ আল্লাহ আল্লাহ বলছে ১২দিনের একটি গরুর বাছুর এর মুখ দিয়ে ফেনা বের হচ্ছে আর কেদেঁ কেঁেদ মহান আল্লাহ রাব্বুল আলামীনের নাম জপছে। ঘটনাটি ঘটেছে, নবীগঞ্জ উপজেলার সরদঘাট গ্রামে।
জানা যায়, নবীগঞ্জ উপজেলার ১০নং দেবপাড়া ইউনিয়নের সরদঘাট গ্রামের কৃষক নুর হোসেনের একটি গাভী ১২দিন পূর্বে প্রসব হয়। কয়েকদিন পর ওই বাছুর হঠাৎ অসুস্থ্য হয়ে পড়ে। গতকাল সোমবার সকালে স্থানীয় ডাক্তার দ্বারা চিকিৎসা করানো হয়। দুপুরে ওই বাড়িতে এক ভিক্ষুক জনৈক মহিলা ভিক্ষা করার জন্য আসেন। ওই ভিক্ষুক মহিলা বাড়িতে প্রবেশ করে শুনতে পান পাশের গোয়াল ঘর থেকে আল্লাহু আল্লাহু শব্দ বের হচ্ছে। ছুটে যান ওই ঘরে, গিয়ে দেখেন, একটি গরুর ছানা (বাছুর) সু-উচ্চ স্বরে আল্লাহ আল্লাহ শব্দ তার মূখ দিয়ে বের হচ্ছে। ওই মহিলা ঘটনা বাড়ির লোকজনদেরকে অবগত করলে মূহুর্তের মধ্যে ওই বাড়িতে লোক ভীড় জমায়।
এ ঘটনা নিয়ে বিভিন্ন জন বিভিন্ন মন্তব্য করেছেন। কেউ বলছেন অসুস্থ গাভীর বাছুর এমনিতেই ঘরঘর করে শব্দ করে ডাকতে পারে। আবার কেউ বলছেন এটা একটা মহান আল্লাহ তায়ালার নিদর্শনও হতে পারে! যাহা মানব কুলকে বুঝানোর জন্যও হতে পারে। এ ঘটনায় ওই এলাকায় মূখরোচক আলোচনা চলছে।
এ ব্যাপারে গাভীর মালিক নুর হোসেনের সাথে আলাপকালে তিনি বলেন, আমার গাভী ১২দিন পূর্বে একটি বাছুর প্রসব করে। এমনকি আমার ওই বাছুরটি অসুস্থ হয়। তাই আজ সোমবার সকালে স্থানীয় পানিউমদা বাজারের পশু ডাক্তারকে এনে চিকিৎসা করাই। এবং দুপুরে একটি ভিক্ষুক আমাদের বাড়িতে আসে। তখন সে বলে ওই বাছুরের মূখ দিয়ে অনর্গল আল্লাহ আল্লাহ শব্দ উচ্চারণ হচ্ছে। এ খবরে আমরা ঘটনাস্থলে গিয়ে দেখি ঘটনা সত্যিই। পরে একে একে আমার বাড়িতে লোকজন আসতে থাকেন এবং বিভিন্ন মোবাইল ফোনের মাধ্যমে বাছুরের আল্লার শব্দ ও চিত্রটি ধারন করে নিয়ে যান। তবে, বিকাল থেকে আমার বাছুরটি সম্পর্র্ণ সুস্থ্য দেখা যাচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com