বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

বাহুবলে যুবসংহতি নেতা হত্যাকান্ডে ॥ গ্রেফতারকৃত দুই সহোদরের আবারও জামিন না-মঞ্জুর

  • আপডেট টাইম মঙ্গলবার, ২২ মার্চ, ২০১৬
  • ৫৩৭ বা পড়া হয়েছে

এম এ আই সজিব ॥ বাহুবল উপজেলার যুবসংহতি নেতা রফিক হত্যাকান্ডে গ্রেফতারকৃত দুই সহোদরের জামিন না-মঞ্জুর করেছে আদালত। গতকাল সোমবার বেলা দেড়টার দিকে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাউছার আলম জামিন না-মঞ্জুর করেন। এর আগে দুই সহোদরকে দুই দফায় ৬ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। ৬ দিনের রিমান্ড শেষেও বাহুবল মডেল থানা পুলিশ কোন ক্লু-উদঘাটন করতে পারেনি। উল্লেখ্য, গত ২৮ ফেব্র“য়ারি বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-সিলেট রেলপথের বাহুবল উপজেলার বারো আউলিয়া এলাকা থেকে তার পাঁচ টুকরা করা মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত রফিক মিয়া উপজেলার পশ্চিম জয়পুর গ্রামে আব্দুর রহমানের পুত্র। এ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বাহুবল উপজেলার পশ্চিম জয়পুর গ্রামের জাহের মোল্লা (৪৫) ও তার বড় ভাই আবুল কালামকে (৪৮) আটক করেছে বাহুবল মডেল থানা পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত ১২টা থেকে রফিক মিয়ার খোঁজ পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির করেও তাকে না পেয়ে বাহুবল মডেল থানায় খবর দেন পরিবারের লোকজন। পরে পুলিশ অভিযান চালিয়ে রোববার সকাল সাড়ে ৮টার দিকে বাড়ির পাশের জমিতে রফিকের গেঞ্জি, রক্ত মাখা কুড়াল ও পাশের পুকুর থেকে রফিকের ব্যবহৃত লুঙ্গি উদ্ধার করে। এর সূত্র ধরে বেলা ১১টার দিকে ঢাকা-সিলেট রেলপথের বারো আউলিয়া এলাকায় রফিকের পাঁচ টুকরা করা মরদেহ পাওয়া যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com