বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

লস্করপুরে বালু মহালকে কেন্দ্র করে হামলায় ১০ ছাত্রলীগ নেতা আহত

  • আপডেট টাইম রবিবার, ২০ মার্চ, ২০১৬
  • ৫৩৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের নোয়াবাদ গ্রামে দুর্বৃত্তদের হামলায় ১০ ছাত্রলীগ নেতা আহত হয়েছেন। গতকাল শনিবার দুপুরে এ হামলার ঘটনা ঘটে। এ সময় পুলিশ এক দৃবৃত্তকে আটক করলেও অন্যান্য দুর্বৃত্ত পালিয়ে যায়।
জানা যায়, ওই এলাকার খোয়াই নদীর একটি অংশ ছাত্রলীগ কর্মীরা লিজ নেন। সম্প্রতি ওই গ্রামের মন্নর আলী ও তার দলবল জোরপূর্বক ওই স্থান থেকে বালু উত্তোলন করে নিয়ে যায়। গতকাল ওই সময় ছাত্রলীগের নেতাকর্মীরা তাদেরকে বাঁধা দিলে দুর্বৃত্তরা তাদের উপর অতর্কিত হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় ছাত্রলীগ কর্মী রনি, সোহেল, জাকি ও সৌরবকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ মন্নর আলী (৪০) নামের ওই ব্যক্তিকে আটক করে।
এ ব্যাপারে গতকাল রাতেই ছাত্রলীগ নেতা মুসা আহমেদ রাজু বাদী হয়ে ১৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৫/৬ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com