সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

নবীগঞ্জ যুবদল সভাপতি ও পৌরসভার প্যানেল মেয়র-১ ॥ এটিএম সালামের নেতৃত্বে সহস্রাধিক নেতাকর্মীর আওয়ামীলীগে যোগদান

  • আপডেট টাইম রবিবার, ১৩ মার্চ, ২০১৬
  • ৬০৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ সহস্রাধিক বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে বিশাল শুভাযাত্রা করে বাংলাদেশ আওয়ামীলীগে যোগদান করেছেন নবীগঞ্জ উপজেলা যুবদল সভাপতি, বিএনপির সহ যুব বিষয়ক সম্পাদক, তৃতীয় বারের মতো নির্বাচিত পৌর কাউন্সিলর ও বর্তমান প্যানেল মেয়র-১ এটিএম সালাম। গতকাল শনিবার বিকালে মহান স্বাধীনতা দিবস উদযাপন উপল্েয নবীগঞ্জ পৌর আওয়ামীলীগ আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথি হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি, জাতীয় সংসদের প্যানেল স্পিকার এডভোকেট আবু জাহির এমপি’র হাতে ফুলের তোড়া দিয়ে উক্ত যোগদান করেন। এ সময় ফুলের মালা দিয়ে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ তাকে বরণ করে নেন। এতে হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষের করতালির মাধ্যমে উৎসবের সৃষ্টি হয় সমাবেশ স্থল। পৌর আওয়ামীলীগের সভাপতি সাবেক কমিশনার মুজাহিদুল আলম’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নির্মলেন্দু দাশ রানা’র পরিচালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এডভোকেট আবু জাহির এমপি বলেছেন, পাপের বোঝা ভারি হলে প্রকৃতিও তাতে আঘাত করে। একেক করে খালেদা জিয়ার সব রাস্তাই বন্ধ হয়ে যাচ্ছে। জীবন্ত মানুষকে পুড়িয়ে যে দল ক্ষমতায় যেতে চায়। যে দল ইতিহাস বিকৃত করে ভবিষ্যত প্রজন্মকে মিথ্যেও জালে জরাতে চায়। তারা আর যাই হোক বাংলাদেশের মঙ্গল চায় না। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদেও প্রশাসক ডাঃ মুশফিক হোসেন চৌধুরী, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এডভোকেট আবুল ফজল, সহ সভাপতি ও নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর চৌধুরী, আওয়ামীলীগ নেতা গাজী মোহাম্মদ শাহনেওয়াজ মিলাদ, প্রাক্তন মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুল, সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট সুলতান মাহমুদ, যুগ্ম সম্পাদক এডভোকেট আজিজুর রহমান কাজল, এডভোকেট গতি গোবিন্দ্র দাশ, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ মিলু, উজ্জল সরদার, হাবিবুর রহমান হাবিব প্রমূখ। যোগদানকারীদের মধ্যে উল্লেখ্য যোগ্য ছিল উপজেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক রুহুল আমীন টিটু, ক্রিড়া সম্পাদক শিক্ষানুবিশ আইনজীবি ফজলুল হক, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুস শহীদ, উপজেলা তাতী দলের যুগ্ম আহ্বায়ক আকবর আলী, যুবনেতা আব্দুস ছুবান, আক্তার হোসেন, হাদিছ মিয়া, ফারুক আহমদ, ইসমত আলী, বিএনপি নেতা কদর আলী, কবির মিয়া, তোয়াব উল্লা, সফিক মিয়া, আব্দুল হাই, মিরাশ মিয়াসহ সহস্রাধিক বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতা কর্মী ও সমর্থকরা আওয়ামীলীগে যোগদান করেছেন। এ যোগদানের ফলে নবীগঞ্জে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com