সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

হবিগঞ্জে ইসলামী ঐক্যজোটের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

  • আপডেট টাইম রবিবার, ১৩ মার্চ, ২০১৬
  • ৭৮৭ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ ইসলামী ঐক্যজোট হবিগঞ্জ জেলা শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার বিকালে হবিগঞ্জ সাইফুর রহমান অডিটোরিয়ামে মাওঃ সিরাজুল ইসলাম মিরপুরীর সভাপতিত্বে কর্মী সম্মেলনে উদ্বোধনী বক্তব্য রাখেন ইসলামী ঐক্যজোটের ভাইস চেয়ারম্যান শায়খুল হাদীস মাওঃ আতাউর রহমান রায়ধরী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওঃ আব্দুল লতিফ নেজামী, প্রধ্না বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি মোঃ ফয়জুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ঐক্যজোটের সিনিয়র ভাইস চেয়ারম্যান মাওঃ আবুল হাসনাত আমীনি, যুগ্ম মহাসচিব মুফতী শহীদুল্লাহ। সম্মেলনে বক্তব্য রাখেন, সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতি মনসুরুল হক, কেন্দ্রীয় নেতা মাওঃ আজিজুর রহমান আজিজ, খেলাফত ছাত্র ইসলামী সভাপতি আনছারুল হক ইমরান এছাড়াও জেলা ও উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত থেকে বক্তব্য রাখেন। সম্মেলন পরিচালনা করেন, হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মাওঃ আঃ রউফ ও সাংগঠনিক সম্পাদক মাওঃ রিয়াদ আল আসাদ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com