সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

শহরে মাহমুদাবাদে শিরনী বিতরণ নিয়ে ঝগড়া ॥ আটক ১

  • আপডেট টাইম শনিবার, ১২ মার্চ, ২০১৬
  • ৪৩৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের মাহমুদাবাদ এলাকায় শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে মারধরের অভিযোগে পুলিশ এক যুবককে আটক করেছে। গতকাল শুক্রবার বিকালে এ ঘটনা ঘটে।
আহত সুত্রে জানা যায়, জুম্মার নামাজের পর মাহমুদাবাদ এলাকার শাহজালাল মসজিদের শিরনী বিতরণ নিয়ে একই এলাকার ইলিয়াস আহমেদের পুত্র আসিফ (১৪) ও ফাহিম (১২) এর সাথে মৃত সাইফুদ্দিন জুয়েলের পুত্র বিশাল (১২) বাকবিতণ্ডা ও মারামারি হয়। খবর পেয়ে বিশালের মামা জুবায়ের ঘটনাস্থলে গিয়ে বিষয়টি সমাধানের চেষ্টা করেন। এ সময় আসিফ ও ফাহিমের মা শিরিন আক্তারের সাথে জুবায়েরের কথা কাটাকাটি হয়। এ সময় উভয়ের মধ্যে মারামারির ঘটনা ঘটে। আহত শিরিন আক্তারকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে সদর থানার এসআই কৌশিকের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জুুবায়েরকে আটক করে। এ ব্যাপারে ইলিয়াস আহমেদ বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com