রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের মশাকলিতে চাঞ্চল্যকর সুজিত হত্যার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল ॥ প্রতিপক্ষকে ফাঁসাতে শ্বাসরোধে ও স্ক্রু ড্রাইভার দিয়ে খুচিয়ে সুজিতকে হত্যা করা হয় নবীগঞ্জে বীমা কোম্পানির গ্রাহক সংগ্রহকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক হবিগঞ্জ প্রেসক্লাবের কমিটি গঠন ॥ নাহিজ সভাপতি, রিংকু সহ-সভাপতি মজিদ সম্পাদক, শরীফ যুগ্ম সম্পাদক নবীগঞ্জে সিয়াম হত্যার ঘটনায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা দীঘলবাগ গ্রামে সরকারি জায়গা দখল করে পুকুর তৈরীর অভিযোগ এলাকাবাসীর মাঝে ক্ষোভ বাহুবলের হরিতলায় অবৈধ সিলিকা বালু উত্তোলন ॥ পরিবেশ বিপর্যয়ের শঙ্কা শায়েস্তাগঞ্জ রেলওয়ে মসজিদ সড়কের বেহাল দশা নবীগঞ্জের কুশিয়ারা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বিজিবির অভিযানে সীমান্তে ৮টি ভারতীয় গরু জব্দ খোয়াই নদীতে অবাধে মাটি-বালু উত্তোলন ॥ ভাঙন আতঙ্ক

মাধবপুরের প্রবীন শিক্ষক তোফাজ্জ্বল হোসেন খোকা মিয়া আর নেই

  • আপডেট টাইম বুধবার, ৯ মার্চ, ২০১৬
  • ৮৬৩ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি \ মাধবপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি, মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক তোফাজ্জ্বল হোসেন খোকা মিয়া সোমবার রাত রাড়ে ১১টায় ব্রাহ্মনবাড়ীয়া একটি প্রাইভেট হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল­াহি….রাজিউন)। মৃত্যুকালে তার ৭৬ বয়স হয়েছিল। তিনি স্ত্রী ৪ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। মঙ্গলবার দুপুর ২টায় উপজেলা সদরে এবং বিকাল ৩টায় আন্দিউড়া ঈদগাঁ মাঠে জানাযার নামায শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুর খবর শুনে সহকর্মী, ছাত্র ও শুভাকাংখিরা কান্নায় ভেঙ্গে পড়েন। তার মৃত্যুতে হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এডঃ মাহবুব আলী, উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান, পৌর মেয়র হিরেন্দ্র লাল সাহা, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোহাম্মদ আলী পাঠান, উপসচিব আনোয়ার চৌধুরী, ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, প্রেসক্লাবের সাবেক সভাপতি আলাউদ্দিন আল রনি, অধ্যক্ষ সাইফুল হক মৃধা, হাজী শাহিন মিয়া গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com