বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

আজমিরীগঞ্জে ৬ লক্ষাধিক টাকার অবৈধ কাঠ জব্দ

  • আপডেট টাইম সোমবার, ৭ মার্চ, ২০১৬
  • ৬৫৯ বা পড়া হয়েছে

আজমিরীগঞ্জ প্রতিনিধি \ আজমিরীগঞ্জে ৬ লক্ষাধিক টাকার অবৈধ কাঠ জব্দ করা হয়েছে। গতকাল রবিবার রাত ১১টার দিকে আজমিরীগঞ্জ সদরের চরবাজারের নৌকা ঘাটে প্রায় ৬শ ফুট কাঠ জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ৬ লক্ষাধিক টাকা।
জানা যায়, আজমিরীগঞ্জ বাজারের কাঠ ব্যবসায়ী উজ্জল মিয়া ময়মসিংহ এর জায়রা নামক স্থান থেকে গত শনিবার ২টি ইঞ্জিন চালিত নৌকা যোগে বিভিন্ন প্রজাতির প্রায় ৬শ ফুট কাঠ আজমিরীগঞ্জ বাজারে নিয়ে আসেন। তিনি দুদিন যাবত শ্রমিক দিয়ে এই কাঠ নৌকা থেকে নদীর তীরে নামান।
গতকাল কাল রাত ১১টার দিকে আজমিরীগঞ্জ থানার ওসি ওহিদুুর রহমান পিপিএম এর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই কাঠের বৈধতা যাছাই করেন। কিন্তু মালিক পক্ষ কোন ধরনের বৈধতা দেখাতে না পারায় তিনি কাঠ গুলো জব্দ করেন।
এ ঘটনার সতত্যা স্বীকার করেছেন আজমিরীগঞ্জ থানার এসআই হুমায়ূন করিব।
এদিকে কাঠ গুলো জব্দ করার পর থেকেই ব্যবসায়ী উজ্জল মিয়া তা ছাড়িয়ে নিতে স্থানীয় ২ দালালের মাধ্যমে দৌড়ঝাপ শুরু করেছেন। গতকাল রাত ১টা পর্যন্ত এই সংবাদ লেখা পর্যন্ত তার দৌড়ঝাপ অব্যাহত ছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com