বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নিখোঁজ দুই শিশুর সন্ধান নেই আজও

  • আপডেট টাইম সোমবার, ৭ মার্চ, ২০১৬
  • ৫৪৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার \ এবার আরেক মাদ্রাসা ছাত্র নিখোঁজ হয়েছে। তার নাম তায়েন মিয়া (১৩)। সে হবিগঞ্জ শহরের রাজনগর এতিমখানা সড়কের বাসিন্দা কাশেম মিয়ার ছেলে এবং শায়েস্তাগঞ্জ ফদ্রখলা আনোয়ার মদিনা মাদ্রাসার ছাত্র। গত ৫ মার্চ হবিগঞ্জ শহর থেকে সে নিখোঁজ হয়।
তায়েনের পারিবারিক সূত্রে জানা যায়, সে শনিবার দুপুরে বাসা থেকে মাদ্রাসার উদ্দেশ্যে বের হয়। মাদ্রাসা ছুটি হয়ে গেলেও সে বাসায় আসেনি। সম্ভাব্য সবস্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। পরে ওই দিন রাতেই তায়েনের চাচা পুলিশ সদস্য মাসুদ আহমেদ সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। তায়েন মিয়া নিখোঁজ হয়েছে নাকি তাকে অপহরণ করা হয়েছে তদন্ত ছাড়া কিছুই বলতে পারছে না পুলিশ।
এদিকে মাদ্রাসা ছাত্র সাইফুর রহমান আনন্দকে ২০ দিনেও উদ্ধার করতে পারেনি পুলিশ। আনন্দ শায়েস্তাগঞ্জ থানার নিশাপট গ্রামের জমির আলীর ছেলে এবং স্থানীয় সুলতানশী হাফিজিয়া মাদ্রাসার ছাত্র।
গত ১৬ ফেব্র“য়ারি সুলতানশী হাফিজিয়া মাদ্রাসার ছাত্র সাইফুর রহমান আনন্দ সদর উপজেলার দক্ষিণ চরহামুয়া থেকে নিখোঁজ হয়। পরদিন তার বাবা আলকাছ মিয়া সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এরই প্রেক্ষিতে সদর থানা পুলিশ তাকে উদ্ধারের চেষ্টা চালায়। গত সোমবার রাতে একটি অপরিচিত নাম্বার থেকে সাইফুরের বাবার কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ বিকাশের মাধ্যমে চাইলে তিনি সদর থানায় বিষয়টি জানান। পরে সদর থানার এসআই পার্থ রঞ্জন চক্রবর্তী, এসআই রকিবুল হাসান ও এএসআই নুরে আলম সিদ্দিক কেশবপুর বাজার এলাকায় সেই বিকাশ এজেন্ট এর কাছে ৫ লাখ টাকা পাঠায়। ওই সময় অপহরণকারী চক্রের এক সদস্য আলাউদ্দিন (২২) টাকা উঠাতে আসলে আগে থেকে ওৎপেতে থাকা পুলিশ তাকে ধাওয়া করে। একপর্যায়ে অলিপুর ইন্ড্রাসিয়াল পার্কের কাছ থেকে তাকে আটক করা হয়। এক সপ্তাহ ধরে পুলিশ ব্যাপক জিজ্ঞাসাবাদ করলেও আনন্দের অপহরণের বিষয়ে আলাউদ্দিনের কাছ থেকে কিছু জানতে পারেনি পুলিশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com