শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

৪ শিশুকে শ্বাসরোধে হত্যা ঃ \ আরো ২ ঘাতকের রিমান্ড মঞ্জুর \ পুলিশের গাফিলতি খতিয়ে দেখতে তদন্ত কমিটি

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী, ২০১৬
  • ৯৫০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার \ বাহুবলে চাঞ্চল্যকর চার শিশুকে শ্বাসরোধে হত্যার ঘটনায় আটক আরো দুই ঘাতকের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ওই দুইজন হচ্ছেন-সুন্দ্রাটিকি গ্রামের গ্রেফতারকৃত বশির ও আরজু মিয়া। মামলার তদন্তকারী কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের ওসি মুকতাদির হোসেন রিপন গতকাল সোমবার দুপুরে তাদেরকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিন করে রিমান্ডের আবেদন করেন। আবেদন শুনানী শেষে বশিরের পাঁচদিন ও আরজুর সাতদিন মঞ্জুর করেন হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কৌশিক আহম্মদ খোন্দকার।
হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার সদর সার্কেল মাসুদুর রহমান মনি এ তথ্য জানিয়েছেন।
এর আগে ১৮ ফেব্র“য়ারি দুপুরে ওই গ্রামের বাগল মিয়া ও তার ছেলে জুয়েল মিয়ার ১০ দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।
উলে­খ্য, গত ১২ ফেব্র“য়ারি সন্ধ্যায় চার শিশুকে অপহরণ করে ঘাতকরা। এর পাঁচদিন পর ১৭ ফেব্র“য়ারি বুধবার সকালে গ্রামের পাশে ইছারবিল খালের উপর বালু মিশ্রিত মাটিচাপা অবস্থায় চার শিশুর মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত শিশুরা হলো-বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র জাকারিয়া আহমেদ শুভ (৮), প্রথম শ্রেণির ছাত্র মনির মিয়া (৭), চতুর্থ শ্রেণির ছাত্র তাজেল মিয়া (১০) ও সুন্দ্রাটিকি মাদ্রাসার ছাত্র ইসমাইল মিয়া (১০)। এদের মধ্যে প্রথম তিনজন সম্পর্কে একে অন্যের আপন চাচাতো ভাই। আর ইসমাইল তাদের প্রতিবেশী।
স্থানীয় সূত্র জানায়, শিশু মনির, শুভ ও তাজেলের বাবার সঙ্গে একটি বড়ই গাছ কাটাকে কেন্দ্র করে একই গ্রামের পঞ্চায়েত আব্দুল আলী ওরফে বাগল মিয়ার সঙ্গে বিরোধ ছিল। ওই বিরোধের জের ধরে ওই শিশুদের অপহরণের পর শ্বাসরোধে হত্যা করা হয়।
এদিকে নিখোঁজ হওয়ার পর থেকে লাশ উদ্ধার পর্যন্ত পুলিশের গাফিলতি খতিয়ে দেখতে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শহীদুল ইসলামকে প্রধান করে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছেন পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র।
অপর দুই সদস্য হলেন- হবিগঞ্জ ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের সিনিয়র সহকারি পুলিশ সুপার সুদীপ্ত রায় ও হবিগঞ্জ কোর্ট পুলিশ পরিদর্শক মোঃ কাজী কামাল উদ্দিন। কমিটিকে পাঁচদিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জের সহকারি পুলিশ সদর সার্কেল মাসুদুর রহমান মনির।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com