শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

নবীগঞ্জে মহান একুশে উদযাপিত টাউন ক্লাবের স্বেচ্ছায় রক্তদান কর্মসুচী

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী, ২০১৬
  • ৫৩৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি \ নবীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ও ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে মহান একুশে ফেব্র“য়ারী শহীদ দিবস উদযাপিত হয়েছে। রাত ১২.০১ মিনিটে স্থানীয় শহীদ মিনারের বেদীতে পুস্পমাল্য করেন উপজেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। ভোর ৭টায় নবীগঞ্জ পৌর মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরীর নেতৃত্বে পৌর পরিষদ ও বিভিন্ন সংগঠন পুস্পমাল্য অর্পন করেছেন। সকাল ১০টায় নবীগঞ্জ সদর আদর্শ প্রাথমিক বিদ্যালয়ে অমর একুশে ফেব্র“য়ারী উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসুচীর আয়োজন করে নবীগঞ্জ টাউন ক্লাব। গণপাঠাগারের সহযোগিতায় দিন ব্যাপী উক্ত রক্তদান কর্মসুচী উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মাসুম বিল­াহ। উদ্বোধনের শুরুতেই প্রথম স্বেচ্ছায় রক্ত দান করেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও হোমল্যান্ড আইডিয়াল স্কুলের অধ্যক্ষ তাপস আর্চায্য। এ কর্মসুচী পরিদর্শন করেন জেলা জাতীয় পার্টির সভাপতি এমএ মুনিম চৌধুরী বাবু এমপি, পৌর মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী, থানার অফিসার ইনর্চাজ মোঃ আব্দুল বাতেন খাঁন, মুক্তিযোদ্ধের অন্যতম সংগঠক ও প্রাক্তন চেয়ারম্যান আব্দুর রউফ, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোঃ নুর উদ্দিন (বীরপ্রতিক), প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব সাইফুল জাহান চৌধুরী, গণ পাঠাগারের সভাপতি আব্দুল আহাদ সাদী, পৌর কাউন্সিলর আব্দুস ছালাম, মোঃ সুন্দর আলী, এটিএম সালাম, বিশিষ্ট সমাজ সেবক আকলিছ মিয়া, জাসদের সাধারণ সম্পাদক মাসুদ আহমদ চৌধুরী প্রমূখ। দিন ব্যাপী স্বেচ্ছায় নারী-পুরুষ মিলে ৪৭ ব্যাগ রক্ত দান করেন। উক্ত কর্মসুচীতে নবীগঞ্জ টাউন ক্লাবের সদস্যবৃন্দ ছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com