রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ বাহুবলে মিড ডে মিল কর্মসূচিতে অনিয়ম ॥ বঞ্চিত শিক্ষার্থীরা খোয়াই নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ হবিগঞ্জ উন্নয়ন সংস্থার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বিজিবির অভিযানে ৪৪ লাখ টাকা মূল্যের জিরা ও ফুচকা জব্দ বাহুবলে এক যুগেও চালু হয়নি ট্রমা সেন্টার ॥ ভোগান্তিতে মানুষ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ১৩ কেজি গাঁজা উদ্ধার পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম

মাধবপুরের বাঘাসুরায় সন্ত্রাসী হামলায় যুবক আহত

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০১৩
  • ৬৯১ বা পড়া হয়েছে

ফরহাদ চৌধুরী ॥ মাধবপুর উপজেলার বাঘাসুরা গ্রামে গতকাল সোমবার সন্ধ্যায় সন্ত্রাসী হামলায় রতন মিয়া (২৫) নামে এক যুবক আহত হয়েছে। হামলাকারীরা তার মাথা, হাত-পাসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে আহত করে টাকা পয়সা লুটে নেয়। গুরুতর আহত অবস্থায় রতনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শারীরিক অবস্থা আশংকাজনক। আহত রতন মিয়া বাঘাসুরা গ্রামের নাসির উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়- গতকাল সন্ধ্যার পর রতন ব্যক্তিগত কাজে বাঘাসুরা পশ্চিম গ্রামের গ্রাম পুলিশ আব্দুল হকের বাড়িতে যান। ফেরার পথে স্থানীয় চৌধুরী বাড়ির পেছনের ব্রীজের কাছে একই গ্রামের একদল লোক দা-লাঠি ও রড নিয়ে রতনের উপর অতর্কিত হামলা চালায়। এ সময় হামলাকারীরা তাকে কুপিয়ে আহত করে টাকা-পয়সা লুটে নেয়। আহত রতনের চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com