রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ বাহুবলে মিড ডে মিল কর্মসূচিতে অনিয়ম ॥ বঞ্চিত শিক্ষার্থীরা খোয়াই নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ হবিগঞ্জ উন্নয়ন সংস্থার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বিজিবির অভিযানে ৪৪ লাখ টাকা মূল্যের জিরা ও ফুচকা জব্দ বাহুবলে এক যুগেও চালু হয়নি ট্রমা সেন্টার ॥ ভোগান্তিতে মানুষ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ১৩ কেজি গাঁজা উদ্ধার পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম

বিদায়ী জেলা প্রশাসক মনীন্দ্র কিশোর মজুমদারকে রোটারী ক্লাবের সংবর্ধনা

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০১৩
  • ৫৮৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বিদায়ী জেলা প্রশাসক মনীন্দ্র কিশোর মজুমদারকে সংবর্ধনা দিয়েছে রোটারী ক্লাব অব হবিগঞ্জ। গত রবিবার সন্ধ্যায় স্থানীয় স্কাইকুইন রেস্টুরেন্টে ক্লাবের নিয়মিত সাপ্তাহিক সভায় এ সংবর্ধনা প্রদান করা হয়। ক্লাব প্রেসিডেন্ট জগদীশ চন্দ্র মোদকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিদায়ী জেলা প্রশাসক মনীন্দ্র কিশোর মজুমদার ছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুর রউফ, হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট আলমগীর হোসেন। ক্লাব সেক্রেটারী ডাঃ এস এস আল আমিন সুমনের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি মোঃ ফজলুর রহমান, শহীদ উদ্দিন চৌধুরী, ডাঃ মোঃ জমির আলী, ফনীভূষণ দাশ, এডভোকেট এম এ মতিন খান, এডভোকেট আবুল খায়ের, এডভোকেট সালেহ উদ্দিন আহমেদ, তাহমিনা বেগম গিনি, এম এ রাজ্জাক ও আলহাজ্ব শামীম আহছান। সভায় বক্তাগণ বিদায়ী জেলা প্রশাসকের দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও সুন্দর ভবিষ্যত কামনা করেন। পরে অতিথিবৃন্দকে নৈশভোজে আপ্যায়ন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com