নবীগঞ্জ প্রতিনিধি \ নবীগঞ্জে জমকালো আয়োজনের মধ্য দিয়ে এমপি মুনিম চৌধুরী বাবু টি টুয়েন্টি নকআউট ক্রিকেট টুর্নামেন্ট এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্টিত হয়েছে। সম্মিলিত ক্রিকেট ক্লাবের আয়োজনে গতকাল শনিবার সকালে নবীগঞ্জ শহরের জে.কে হাই স্কুলের মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় এভাগ্রীণ ক্রিকেট ক্লাব (খনকারীপাড়া) চ্যাম্পিয়ন হয়েছে। খেলায় শুরুতেই টসে জিতে ব্যাট করতে নেমে এভাগ্রীণ ১১৭ রান করে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে। জবাবে আবাহনী লিমিটেড ৯ উইকেটের বিনিময়ে ১১২ রান করে। ৫ রানের ব্যবধানে আবাহনী লিমিটেডকে পরাজিত করে ১ম পুরস্কার লাভ করে এভারগ্রীন ক্রিকেট ক্লাব। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আবু জাহির এমপি। ফাইনাল খেলার বিশেষ আকর্ষণ ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মুহাম্মদ আশরাফুল ইসলাম। যাকে ঘিরে খেলার মাঠে হাজার হাজার ক্রিকেট প্রেমীদের ঢল নামে। ক্রিড়া প্রেমিকরা জাতীয় দলের সাবেক ওই অধিনায়কের সাথে মোবাইল ফোনে ছবি ও সেলফি নেয়ার জন্য ভিড় করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাসুম বিলাহর সভাপতিত্বে ও অনুষ্ঠানটি পরিচালনা করেন পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ওহি দেওয়ান চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন-এমপি মুনিম চৌধুরী বাবু, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর চৌধুরী, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল, পৌর মেয়র ছাবির আহমদ চৌধুরী, ওসি আব্দুল বাতেন খান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুল, আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, জাপা’র আহŸায়ক আবুল খায়ের, সদস্য সচিব মাহমুদ চৌধুরী, জেলা ক্রিড়া সংস্থার যুগ্ম সম্পাদক এডভোকেট সুলতান মাহমুদ, বিশিষ্ট গীতিকার জাহাঙ্গীর আলম রানা, পৌর আওয়ামলীগৈর সাধারণ সম্পাদক নির্মলেন্দু দাশ রানা, পৌর কাউন্সিলর আব্দুস ছালাম, জাকির হোসেন, যুবলীগের যুগ্ম আহŸায়ক গোলাম রসুল চৌধুরী রাহেল, স্বেচ্ছাসেবক লীগের আহŸায়ক আহŸায়ক আমিনুর রহমান সুমন, যুগ্ম আহŸায়ক ইকবাল আহমদ বেলাল প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে এমপি আবু জাহির বলেন-শিক্ষার পাশাপাশি খেলাধুলার কোন বিকল্প নেই। তাই শিক্ষার্থীদের খেলাধুলার প্রতিও মনোযোগি হতে হবে। খেলাধুলা মন ও শরীরকে সুস্থ রাখে এবং নেশা থেকে দূরে রাখে। তিনি পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলায় নিয়মিত চর্চা করারও আহŸান জানান।