বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

ইংল্যান্ডে টিভি উপস্থাপক নবীগঞ্জের জাহাঙ্গীর রানাকে বিদায় সংবর্ধনা

  • আপডেট টাইম রবিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১৬
  • ৫৯৮ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি \ নবীগঞ্জের কৃতিসন্তান বিশিষ্ট গীতিকার, কবি, লেখক, সমাজ সেবক ও লন্ডন বাংলা টিভির জনপ্রিয় উপস্থাপক জাহাঙ্গীর রানার লন্ডন গমন উপলক্ষ্যে জাহাঙ্গীর রানা গীতি পরিষদের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল সন্ধায় রুদ্রগ্রাম রোডস্থ সংগঠনের কার্যালয়ে সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম সোহেল এর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া আহমেদ এর পরিচালনায় এতে বক্তব্য রাখেন সংবর্ধিত ব্যক্তি জাহাঙ্গীর রানা, সহ-সভাপতি অরবিন্দু রায়, সিনিয়র সাংবাদিক মোঃ আলমগীর মিয়া, প্রচার সম্পাদক মোঃ মোছন আলী, মোশাহিদ আলী, কুতুব উদ্দিন মাখন, সোহেদ মিয়া, সাইফুর রহমান বাবু, জয়নুল ইসলাম নাবিদ, আলাল, ইমন, রুবেল, হিফজুর রহমান, তারেক মিয়া প্রমূখ। পরিশেষে জাহাঙ্গীর রানা গীতি পরিষদের পক্ষ থেকে সংবর্ধিত ব্যক্তিকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। পরে সংবর্ধিত ব্যক্তি জাহাঙ্গীর রানা বলেন, আমার লেখা গান, কবিতা, গল্প প্রচারে আপনারা যারা দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন আমার পক্ষ থেকে সবাইকে জানাই ধন্যবাদ। আমি তাদের কাছে কৃতজ্ঞ। আমি লন্ডনে থাকাকালীন সময়ে আমার লেখা গান ও কবিতা আপনারা বাংলাদেশের প্রত্যান্ত অঞ্চলে প্রচার করতে সর্বত্বক সহযোগীতা করে যাচ্ছেন। আমি আবারও সকল কে ধন্যবাদ জানাই সংগঠনকে সামনে এগিয়ে নিয়ে যাবার জন্য।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com