রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

বাণিজ্য মেলা থেকে আটক প্রেমিকের ঠাই হল কারাগারে

  • আপডেট টাইম শুক্রবার, ১২ ফেব্রুয়ারী, ২০১৬
  • ৫৬৭ বা পড়া হয়েছে

এম এ আই সজিব \ হবিগঞ্জ বাণিজ্য মেলা থেকে আটক প্রেমিককে কারাগারে প্রেরণ করা হয়েছে এবং প্রেমিকাকে তার পিতার জিম্মায় দেয়া হয়েছে। প্রেমিকার পিতা সদর উপজেলার জালালাবাদ গ্রামের ফারুক মিয়া বাদী হয়ে প্রেমিক জাবের মিয়ার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
উলে­খ্য গত বুধবার সন্ধ্যায় জালালাবাদ গ্রামের ফারুক মিয়ার কন্যা ও বানিয়াচং উপজেলা সদরের তারাপাশা গ্রামের সাহেদ আলীর পুত্র জাবের মিয়া সার্কাসে বেড়াতে এসে অসামাজিক কাজে লিপ্ত হওয়ার চেষ্টা করে। বিষয়টি আচঁ করতে পেরে তাদেরকে আটক করে সদর থানায় সোপর্দ করা হয়। গতকাল বৃহস্পতিবার উভয়পক্ষের অভিভাবকরা থানায় প্রেমিক জুটির বিয়ে দেয়ার চেষ্টা করেন। কিন্তু দেনমোহরের টাকা ধার্য্য নিয়ে বনিবনা না হওয়ায় দিনভর নাটকের পর অবশেষে প্রেমিকার পিতা অপহরণ এবং ধর্ষণের মামলা দায়ের করে। এ ঘটনায় রসালো আলোচনার ঝড় বইছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com