আবুল হোসেন সবুজ, মাধবপুর প্রতিনিধি \ মাধবপুরে কৃষি উন্নয়ন বিষয়ক কোর কমিটি কর্তৃক বিনা মূল্যে বীজ সারে উৎপাদিত ফসল সংগ্রহ কার্যক্রম পরিদর্শন করেন হবিগঞ্জ জেলা প্রশাসক সাবিনা আলম। গতকাল মঙ্গলবার উপজেলা আদাঐর ইউনিয়নের গোয়ালনগর গ্রামের অনাবাদি জমিকে আবাদে এনে ৫০ হেক্টর জমিতে চাষ করা শরিষা, গম ও বোরো ফসল পরিদর্শন করেন। এ সময় অন্যান্যদের মাধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান, নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল ইসলাম, কৃষি কর্মকর্তা মোঃ আতিকুল হক, সহকারী কমিশনার (ভূমি) মোঃ রফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মীর খোরশেদ আলম, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ অলিদ মিয়া প্রমূখ।