রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

নবীগঞ্জে নতুন মেয়র ও কাউন্সিলদের দায়িত্ব গ্রহন

  • আপডেট টাইম মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী, ২০১৬
  • ৫০৮ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি \ নবীগঞ্জ পৌর সভার মেয়র ও কাউন্সিলররা দায়িত্ব গ্রহণ করেছেন। গতকাল সোমবার সকালে নবীগঞ্জ পৌরসভার কার্যালয়ের মাঠ প্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে মিষ্টি বিতরনীর মধ্য দিয়ে পৌর পরিষদ দায়িত্ব গ্রহন করেন।
পৌরসভার সহকারী প্রকৌশলী ও ভারপ্রাপ্ত সচিব ভবি মজুমদারের সভাপতিত্বে ও ৩য় বারের মতো নির্বাচিত কাউন্সিলর এটিএম সালামের পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন- সাবেক এমপি ও জেলা বিএনপির সহ-সভাপতি শেখ সুজাত মিয়া। বিশেষ অতিথি ছিলেন- উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রথীন্দ্র চন্দ্র দেব, থানা বিএনপির সাধারন সম্পাদক মুজিবুর রহমান সেফু, ইউপি চেয়ারম্যান আঃ মুক্তাদির চৌধুরী, আনোয়ারুর রহমান, সৈয়দ খালেদুর রহমান খালেদ, ছালিক মিয়া, মোঃ ছাইম উদ্দিন, নবীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল গফুর। এতে বক্তব্য রাখেন- নবনির্বাচিত কাউন্সিলর আব্দুস সালাম, বাবুল চন্দ্র দাশ, ৪ বারের নির্বাচিত কাউন্সিলর মোঃ আলা উদ্দিন, সাবেক কাউন্সিলর শাহ রিজভী আহমেদ খালেদ, রুহুল আমীন রফু, যুবরাজ গোপ, নবনির্বাচিত কাউন্সিলর জাকির হোসেন, কবির মিয়া, জায়েদ চৌধুরী, প্রানেশ দেব প্রমূখ। স্বাগত্ব বক্তব্য রাখেন, পৌরসভার সহকারী প্রকৌশলী ও ভারপ্রাপ্ত সচিব ভবি মজুমদার। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন পৌরসভার কর আদায়কারী ইকবাল আহমদ, গীতাপাঠ করেন সুকেশ চক্রবর্ত্তী। নতুন মেয়রকে নিয়ে স্বরচিত কবিতা আবৃতি করেন মাওঃ আব্দুল হামিদ খানঁ ভাসানী পদক প্রাপ্ত কবি পৃথ্বিশ চক্রবর্ত্তী। অনুষ্টান শেষের পুর্বে বিদায়ী মেয়রের পক্ষে দায়িত্ব হস্তান্তর করেন পৌরসভার ভারপ্রাপ্ত সচিব। দায়িত্ব গ্রহন করে পৌর সভার নবনির্বাচিত মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী আল­াহর কাছে শোকরিয়া আদায় করে পৌরবাসীর প্রতি কৃজ্ঞতা জ্ঞাপন করেন। এ সময় তিনি নবীগঞ্জ পৌরসভার উন্নয়নে সকলের সাহায্য ও সহযোগিতা কামনা করেন। পরে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরবৃন্দকে ফুল দিয়ে বরণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com