শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

শায়েস্তাগঞ্জে দুই ট্রাকের সংঘর্ষে হেলপার নিহত

  • আপডেট টাইম মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী, ২০১৬
  • ৪৬৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার \ ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ লস্করপুর এলাকায় দুই ট্রাকের সংঘর্ষে হেলপার নিহত হয়েছে। সোমবার ভোর সাড়ে ৪ টায় দিকে এ দূর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ লস্করপুর এলাকায় সিলেট থেকে ঢাকাগামী একটি ট্রাক রাস্তায় দাড়িয়ে থাকা অপর একটি ট্রাককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই লাবু মিয়া নামের এক হেলপার মারা যায়।
খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ পরিতিস্থি নিয়ন্ত্রনে আনে এবং লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেন।
হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ জাকির হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, নিহত লাবু মিয়া ঝিনাইদহের সমেশপুর গ্রামের আলম খন্দকারের ছেলে। ট্রাক দুটি দুমড়ে-মুচড়ে গেছে। নিহতের লাশ উদ্ধারের পর ময়নাতদন্ত শেষে পরিবারের জিম্মায় দেয়া হয়েছে। দুর্ঘটনা কবলিত ট্রাক দুইটি পুলিশ আটক করলেও চালক পালিয়ে গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com