রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

মাধবপুরে পিকআপ ভ্যানসহ বিপুল পরিমাণ চোরাই কাঠ আটক

  • আপডেট টাইম শুক্রবার, ৫ ফেব্রুয়ারী, ২০১৬
  • ৫৪১ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে \ মাধবপুরে পিকআপ ভর্তি চোরাই কাঠ আটক করেছে বন বিভাগের লোকজন। বুধবার রাত ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকা থেকে পিকআপটি আটক করা হয়। রঘুনন্দন রেঞ্জের জগদীশপুর বনজদ্রব্য পরক্ষীণ ফাঁড়ির ইনচার্জ মোঃ সালাউদ্দিন জানান, গোপন সূত্রে খবর পেয়ে বুধবার রাত ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় অভিযান চালিয়ে সিলেট থেকে ছেড়ে আসা পিকআপ ভ্যানটি (সিলেট-ন- ১১-১৭০৫) আটক করে। পরে পিকআপে থাকা ৩৮ ঘনফুট চোরাই চাম কাঠসহ পিকআপ ভ্যানটি জব্দ করা হয়। বন বিভাগের লোকদের উপস্থিতি আঁচ করতে পেরে ভ্যান চালক ও পাচারকারীরা পালিয়ে যায় বলে জানান ইনচার্জ সালাউদ্দিন। এ ব্যাপারে বন আইনে মামলা হয়েছে। বন বিভাগ সূত্রে জানা যায়, আটককৃত কাঠের মূল্য প্রায় ৮০ হাজার টাকা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com