শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

শহরে বাস টার্মিনাল এলাকা থেকে চোর সন্দেহে যুবক আটক

  • আপডেট টাইম শুক্রবার, ৫ ফেব্রুয়ারী, ২০১৬
  • ৫০১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার \ হবিগঞ্জ শহরে নতুন বাস টার্মিনাল এলাকা থেকে টমটম চোর সন্দেহে জুয়েল মিয়া (২২) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। সে সদর উপজেলার রিচি গ্রামের বাবুল মিয়ার পুত্র। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সদর থানার সেকেন্ড অফিসার এসআই ওমর ফারুক মোড়ল ও সুমন চন্দ্র হাজার নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। টমটম মালিক সুজাতপুর ইউনিয়নের চন্দ্রপুর গ্রামের তবারক মিয়া জানায়, গত বুধবার বেলা ১১টার দিকে বাস টার্মিনাল এলাকা থেকে তার ৯৮৬ নম্বর টমটম চুরি হয়। বিষয়টি পুলিশকে জানালে পুলিশ সিসি টিভির ফুটেজ দেখে জুয়েলকে আটক করে।
এ ব্যাপারে সদর থানার এসআই ওমর ফারুক মোড়ল জানান, জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com