বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

বানিয়াচঙ্গের ভাটিপাড়া কেয়ার বাংলা এনজিও অফিসের নিকট থেকে লাশ উদ্ধার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী, ২০১৬
  • ৫৪৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার \ বানিয়াচং-হবিগঞ্জ সড়কের ভাটিপাড়া কেয়ার বাংলা এনজিও’ অফিসের নিকট থেকে দিলীপ চন্দ্র দাস (৩৫) নামের এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তি বানিয়াচং উপজেলার ভাটিপাড়া গ্রামের শ্রী গুরুপদ দাসের পুত্র। গতকাল বুধবার সকালে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, সকালে ভাটিপাড়া গ্রামের লোকজন ওই স্থানে একটি মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পরে বানিয়াচং থানার ওসির নির্মলেন্দু চক্রবর্তীর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
নিহত ব্যক্তির পরিবার সুত্রে জানা যায়, তার ১ পুত্র ও ১ কন্যা সন্তান রয়েছে। গত মঙ্গলবার রাতে সে বাড়িতে থেকে বের হলে আর বাড়িতে ফিরেনি। এ ব্যাপারে ওসি জানান, ময়নাতদন্ত রিপোর্ট ছাড়া এ মুর্হুতে কিছু বলা যাচ্ছে না। তবে লাশ পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com