সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বিজিবির পৃথক অভিযান ২৯ কেজি ভারতীয় গাঁজা জব্দ অলিপুরে প্রাণ ইন্ডাস্ট্রিয়াল পার্কে শ্রমিক পিটানোর ভিডিও ভাইরাল আলোচনা-সমালোচনার ঝড় হবিগঞ্জে কিশোর গ্যাংয়ের উৎপাত শহরবাসী অতিষ্ঠ ॥ দ্রুত বিচার আইনে ৩০ জনের বিরুদ্ধে মামলা দায়ের মোটর সাইকেলসহ আন্তঃজেলা ডাকাত দলের ২ সদস্য গ্রেপ্তার উত্তর শ্যামলীতে যুক্তরাষ্ট্র প্রবাসীর বাড়িতে চুরি হবিগঞ্জ শহরে আইনজীবীর বাসায় ডাকাতির ঘটনায় মালামাল উদ্ধার আদালতে ১ জনের স্বীকারোক্তি আজমিরীগঞ্জে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ॥ ব্যবসায়ীদের সিন্ডিকেট বাহুবলে নতুন ইউএনও উজ্জ্বল রায় মাধবপুরে নারী দিবসে আলোচনার বাইরে রয়ে যায় শ্রমজীবী নারীদের গল্প লাখাইয়ে ২ মাদক ব্যবসায়ী আটক

মুক্তিযুদ্ধে বৃহত্তর সিলেটবাসীর সর্বোচ্চ অবদান দেশ কৃতজ্ঞতা ভরে স্মরণ করে-ডিসি জয়নাল আবেদীন

  • আপডেট টাইম বুধবার, ৩ ফেব্রুয়ারী, ২০১৬
  • ৫৪৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার \ বৃহত্তর সিলেটবাসী রনাঙ্গনে নেতৃত্ব দিয়েছে। তেমনি লন্ডন প্রবাসীরা বিশ্ব জনমত সৃষ্টি, অস্ত্র-অর্থ দিয়ে স্বাধীনতা যুদ্ধে সর্বোচ্চ অবদান বাংলাদেশের মানুষ কৃতজ্ঞতা ভরে স্মরণ করে। গতকাল মঙ্গলবার সিলেট উপশহরস্থ জনকল্যান ভবনের কনফারেন্স হলে মুক্তিযোদ্ধা ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে ২৩ জন মুক্তিযোদ্ধা পরিবারকে আর্থিক সম্মাননা প্রদান উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি সিলেটের বর্তমান জেলা প্রশাসক ও হবিগঞ্জের সাবেক ডিসি মোঃ জয়নাল আবেদীন উপরোক্ত কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন ট্রাস্টের সভাপতি আব্দুল রশিদ। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হবিগঞ্জ জেলা ইউপি চেয়ারম্যান সমিতি সভাপতি মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, জনকল্যান সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি জামিল চৌধুরী, ট্রাস্টি নাছির আহমেদ, সাধারণ সম্পাদক ফখর উদ্দিন, কামরুল হাছান চুন্নু, কমান্ডার অপু সাহা, ট্রাস্টি ফয়জুর রহমান চৌধুরী, ডাঃ জাকিয়া রানা আনোয়ার, আব্দুর রশিদ ভূঞা, মুতালিব চৌধুরী, মালেক খান, সাংবাদিক আমিরুল ইসলাম চৌধুরী, সাংবাদিক মোঃ ফয়জুর রহমান, মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহমেদ প্রমুখ। সভাশেষে ২৩ জন মুক্তিযোদ্ধা পরিবারের প্রত্যেককে ৪০ হাজার করে মোট ৯ লাখ ২০ হাজার টাকা প্রদান করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com