মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পবিত্র শবে কদর আজ সংসদে প্রথম বক্তব্যেই উন্নয়ন বঞ্চনার কথা বললেন হুইপ জি কে গউছ এমপি হবিগঞ্জ শহরের তিনকোনা পুকুর পাড়ের ওয়ার্কওয়ে নষ্ট হচ্ছে রক্ষণাবেক্ষণের অভাবে নবীগঞ্জে সিএনজি অটোরিকশা মালিক সমবায় সমিতির নগদ অর্থ বিতরণ নবীগঞ্জে ফারিয়া’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল মালিক চৌধুরী আর নেই মাধবপুরে মসজিদের নাম ফলক ভেঙে ফেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ॥ ১৪৪ ধারা জারি লাখাইয়ে হ্যান্ডকাপসহ পালিয়ে যাওয়া আসামি গ্রেফতার শহরে আরও এক কিশোর গ্যাংয়ের সদস্য গ্রেফতার হবিগঞ্জ সদর হাসপাতালে দালালদের উপদ্রব ॥ তালিকা পুলিশের হাতে

হবিগঞ্জে এসএসসি সমমানের পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত

  • আপডেট টাইম মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী, ২০১৬
  • ৬৯১ বা পড়া হয়েছে

এম এ আই সজিব \ হবিগঞ্জে এসএসসি, দাখিল ও সমমানের ১ম দিনের পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। জেলার ৮ উপজেলার ৩৯ কেন্দ্রে ১৯ হাজার ১ শত ৯ জন পরীক্ষার্থীর মধ্যে কোনও বহিষ্কারের ঘটনা না ঘটলেও অনুপস্থিত ছিল ৭২ জন। এর মধ্যে এসএসসি পরীক্ষায় ৫৫ জন, দাখিলে ১৩ জন ও ভোকেশনালে ৪জন। জেলা প্রশাসনের শিক্ষা ও কল্যাণ শাখা সূত্রে জানা যায়, এ বছর জেলার ২৬ কেন্দ্রে এসএসসি পরীক্ষার্থী রয়েছেন ১৫ হাজার ৮ শত ৭০ জন ছিল। এর মধ্যে হবিগঞ্জ সদর উপজেলার ৩ কেন্দ্র থেকে ৩ হাজার ৪ শত ৬৫ জন পরীক্ষার্থীর মধ্যে ১৭ জন, নবীগঞ্জ উপজেলায় ৪ কেন্দ্রে ২ হাজার ৪ শত ৯ জনের মধ্যে ১০ জন, চুনারুঘাট উপজেলায় ৬ কেন্দ্রে ২ হাজার ২ শত ৯৪ জনের মধ্যে ৪ জন, মাধবপুরে ৩ কেন্দ্রে ২ হাজার ৭ শত ৪৬ জনের মধ্যে ১১ জন, বানিয়াচংয়ে ৪ কেন্দ্রে ২ হাজার ৯৯ জনের মধ্যে ১১ জন, এবং আজমিরিগঞ্জ উপজেলার ২ কেন্দ্রে ১ হাজার ৭২ জনের মধ্যে ২ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। ৮ কেন্দ্রে দাখিল পরীক্ষার্থী ছিল ২ হাজার ৮ শত ৬ জন। এর মধ্যে হবিগঞ্জ সদর উপজেলার এক কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৪ শত ৬১ জনের মধ্যে ১ জন, চুনারুঘাট উপজেলায় ২ কেন্দ্রে ৮ শত ৫৩ জনের মধ্যে ৩ জন, বানিয়াচং উপজেলায় এক কেন্দ্রে ৬ শত জনের মধ্যে ১ জন, নবীগঞ্জে এক কেন্দ্রে ৩ শত ৬৭ জনের মধ্যে ২ জন, বাহুবলে এক কেন্দ্রে ২ শত ১৪ জনের মধ্যে ৩ জন মাধবপুর উপজেলার এক কেন্দ্রে থেকে ৭৮ জনের মধ্যে ৩ জন অনুপস্থিত ছিল। ৫ কেন্দ্রে এসএসসি ভোকেশনাল পরীক্ষার্থী ছিল ৪ শত ৩৩ জন। এর মধ্যে হবিগঞ্জ সদর উপজেলার এক কেন্দ্রে ২ শত ৫৪ জনের মধ্যে ১ জন, নবীগঞ্জ উপজেলায় এক কেন্দ্রে ৪১ জনের মধ্যে ৩ জন অনুপস্থত ছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com