বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

আজ ১৮ দলের ‘মার্চ ফর ডেমোক্রেসি’যেখানে বাধা সেখানেই প্রতিরোধ

  • আপডেট টাইম রবিবার, ২৯ ডিসেম্বর, ২০১৩
  • ৬২৭ বা পড়া হয়েছে

এক্সপ্রেস রিপোর্ট ॥ আজ যে কোনো মূল্যে ঢাকার নয়াপল্টনে সমাবেশ করার ঘোষণা ১৮ দলের। খালেদা জিয়ারও উপস্থিত থাকার কথা। ভোর থেকেই রাস্তায় নামার প্রস্তুতি। যেখানে বাধা সেখানেই প্রতিরোধ গড়ে তোলাসহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি। সব ধরনের বাধা ও প্রতিবন্ধকতা মোকাবেলা করে কর্মসূচি সফল করতে জোট নেতা-কর্মীদের নির্দেশ দেয়া হয়েছে। অন্যদিকে নাশকতার আশঙ্কা ব্যক্ত করে বিরোধী জোটের এই কর্মসূচি শক্ত হাতে প্রতিরোধের ঘোষণা দিয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আওয়ামী লীগ। সব মিলিয়ে আজকের এই কর্মসূচিকে ঘিরে সারা দেশে বিরাজ করছে টানটান উত্তেজনা, শঙ্কা আর উদ্বেগ।
আগেরদিনের মতো গতকালও এক বিবৃতিতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্রের অভিযাত্রা কর্মসূচি বানচাল করতে সরকার নিজেই দেশকে ‘অবরুদ্ধ’ করে ঢাকাকে বিচ্ছিন্ন করে ফেলেছে।
বিএনপি সূত্রে জানা গেছে, আজকের কর্মসূচিকে কেন্দ্র করে একাধিক বিকল্প করণীয় নির্ধারণ করে রাখা হয়েছে। ফজরের নামজের পর থেকেই নেতা-কর্মীদের রাস্তায় বের হওয়ার নির্দেশনা দেয়া হয়েছে। সরকার কঠোর অবস্থান নিয়ে বাধা দিলে ঢাকাসহ সারাদেশে তাতক্ষণিকভাবে ব্যাপক প্রতিরোধ গড়ে তোলার প্রস্তুতিও রাখা হয়েছে। যেখানেই বাধা দেয়া দেয়া হবে, সেখানেই তারা অবস্থান নিয়ে বসে পড়বেন।
১৮ দলের বাইরে অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরীর বিকল্পধারা, কাদের সিদ্দিকীর কৃষক শ্রমিক জনতা লীগ, আ.স.ম রবের জেএসডি এবং কাজী জাফর আহমদের জাতীয় পার্টিও কর্মসূচির সমর্থনের রাজপথে অবস্থান নেবে বলে দলগুলো জানিয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com