সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

সু-শিক্ষাই জাতির মেরু দন্ড-এমপি মাহবুব আলী

  • আপডেট টাইম রবিবার, ৩১ জানুয়ারী, ২০১৬
  • ৫৫১ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি \ হবিগঞ্জ ৪ সংসদীয় আসনের এমপি এডঃ মাহবুব আলী বলেছেন, সুশিক্ষাই জাতির মেরু দন্ড। সেই শিক্ষা সবার কাছে পৌছে দেয়ার লক্ষ্যে বর্তমান সরকার কাজ করছে নিরলস। শিক্ষার আলো দ্রুত যাতে প্রতিটি ঘরে পৌছে সে লক্ষ্যে সরকার ৩ কোটি বই বিনা মুল্যে শিশুদের হাতে পৌছে দিয়েছে। বিনা মুল্যে বই বিতরন বিশ্বে আর কোথাও নেই। তিনি গতকাল উপজেলা আমুরোড হাই স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন অনুষ্টানে উপরোক্ত কথা গুলো বলেন। কলেজের গভনিং বডির সভাপতি ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবেদ হাসনাত চৌধুরী সনজুর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, অধ্যক্ষ আলা উদ্দিন, ম্যানেজিং কমিটির সদস্য আবুল কালাম, আলহাজ্ব আঃ রহমান আজাদ, আবুল কাশেম, ফুল মিয়া, শিক্ষক জাকারিয়া তালুকদার, ক্রীড়া শিক্ষক হাবিবুর রহমান, স্কাউট শিক্ষক আঃ কাদির, চুনারুঘাট রিপোর্টাস ইউনিটির সভাপতি নুরুল আমিন প্রমুখ। সংসদ সদস্য মাহবুব আলী আরো বলেন, শিক্ষায় নারীরা এখন বেশী এগিয়ে। নারীদেরকে ঘরে বসিয়ে রাখার কোন সুযোগ নেই। তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে তুলতে পারলে জাতি তাদের কাছ থেকে ভাল কিছু পাবে। তিনি কলেজের নতুন ভবন নির্মানের জন্য যা যা করা দরকার তাই করবেন বলে বক্তৃতায় উলে­খ করেন। উক্ত অনুষ্টানে প্রতিষ্টানের ৮ম শ্রেনীর ছাত্রী সামিয়া জান্নাত পরিবেশিত নৃত্য সবার নজর কাড়ে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com