শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

হবিগঞ্জের বিদায়ী ডিসিকে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

  • আপডেট টাইম রবিবার, ২৯ ডিসেম্বর, ২০১৩
  • ৭৯৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের বিদায়ী জেলা প্রশাসক মনিন্দ্র কিশোর মজুমদারকে সংবর্ধনা দিয়েছেন মুক্তিযোদ্ধারা। গতকাল শনিবার দুপুরে হবিগঞ্জ সার্কিট হাউজ মিলনায়তনে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন জেলা মুক্তিযোদ্ধা সংসদ এর সাবেক ইউনিট কমান্ডার এডভোকেট মোহাম্মদ আলী পাঠান। প্রধান অতিথি ছিলেন বিদায়ী ডিসি মনিন্দ্র কিশোর মজুমদার। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত ডিসি (রাজস্ব) সুলতান আহমেদ, এডিসি (সাধারণ) আব্দুর রউফ, এডিএম সফিউল আলম, হবিগঞ্জ সদর ইউএনও সাইফুল আলম। অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ মুহাম্মদ আবদুজ জাহের এর পরিচালনায় সংবর্ধনা সভায় বক্তৃতা করেন হবিগঞ্জ জেলা ইউ.পি চেয়ারম্যান সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, এডভোকেট মনোয়ার আলী, ডাঃ এম.এ রব, মুক্তিযোদ্ধা আব্দুস শহীদ, সাইদুর রহমান সুন্দর আলী, কমান্ডার আব্দুর রহিম জুয়েল, চেয়ারম্যান আব্দুল হাসিম, মুক্তিযোদ্ধা মোহাম্মদ ফিরোজ, কমান্ডার আব্দুল খালেক, হায়দার আলী, রাশিদুল হাসান চৌধুরী কাজল, জাহেদ উদ্দিন, আঃ শুকুর, মুক্তিযোদ্ধা ইলিয়াছ চৌধুরী প্রমুখ।
সভার শুরুতে বীর মুক্তিযোদ্ধা হাজী ইসরাইল মিয়া কোরআন তেলাওয়াত শেষে আজমিরীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা মোঃ সুনু মিয়ার মৃত্যুতে ১ মিনিট নিরবতা পালন করে তার রুহের মাগফেরাত কামনা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com