রবিবার, ২৪ মে ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র নবীগঞ্জ ও মাধবপুরে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হবিগঞ্জ সদর থানার উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত নবীগঞ্জে মসজিদের ভেতরে পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পবিত্র ঈদকে ঘিরে বাহুবলে আইনশৃঙ্খলা নিশ্চিতে পুলিশের বিশেষ টহল ও মহড়া নবীগঞ্জের ইমামবাড়ি বাজার পরিচালনা কমিটির নবনির্বাচিত নেতৃবৃৃন্দের শপথ গ্রহন পৌর এলাকার ৪নং ওয়ার্ডে শুরু হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার পাইলট কর্মসূচী অর্থ সংকটে দেউন্দি বাগান বন্ধের শঙ্কা বাহুবলে জামাল হত্যার আসামি ইরফান গ্রেপ্তার সারাদেশ শিশু নিপীড়নের হবিগঞ্জে প্রতিবাদ কর্মসূচি

নজরুল একাডেমী উদ্যোগে জেলা পরিষদের প্রধান নির্বাহী দিলীপ কুমার বণিককে সংবর্ধনা

  • আপডেট টাইম বুধবার, ২০ জানুয়ারী, ২০১৬
  • ৫৫৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার \ নজরুল একাডেমী হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে হবিগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী দিলীপ কুমার বণিককে সংবর্ধনা দেয়া হয়েছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় হবিগঞ্জ সুর বিতানে আলোচনা সভা ও  সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নজরুল একাডেমী হবিগঞ্জ জেলা সভাপতি কবি তাহমিনা বেগম গিনির সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ আবদুর রউফ। বিশেষ অতিথি ছিলেন অবসর প্রাপ্ত বিভাগীয় কমিশনার মোঃ ফজলুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রোকন উদ্দিন। অন্যান্য মধ্যে বক্তব্য রাখেন হবিগঞ্জ সরকারি বৃন্দাবন কলেজের সাবেক অধ্যক্ষ ইকরামুল ওয়াদুদ, মাধবপুর ধর্মঘর ডিগ্রী কলেজের অধ্যক্ষ আলী আজগর, ডাঃ দিলীপ কুমার আচার্য্য, এডঃ সুব্রত চক্রবর্তী। স্বাগত বক্তব্য রাখেন নজরুল একাডেমীর সিলেট বিভাগীয় সমন্বয়কারী আব্দুল আঊয়াল তালুকদার। অনুষ্ঠান পরিচালনা করেন নজরুল একাডেমীর সদস্য সুমন বণিক। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাঃ জমির আলী, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম, আলা উদ্দিন আহমেদ, সিদ্ধার্থ বিশ্বাস, আবুল ফজল, আমজাদ হোসেন চৌধুরী, আব্দুল মতোলিব মমরাজসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com