প্রেস বিজ্ঞপ্তি \ কর্মসুচী জোরদার করার জন্য একটি ডাবল কেবিন পিকআপ বরাদ্দ পেয়েছে হবিগঞ্জ পৌরসভা। বাংলাদেশ সরকার, এডিবি ও এফআইডি’র সহায়তাপুষ্ট তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ (সেক্টর) প্রকল্পের আওতায় গাড়ীটি প্রদান করা হয়। গতকাল গাড়ীটি গ্রহনের সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র পিয়ারা বেগম, কাউন্সিলর মোঃ আবুল হাসিম, মোঃ জাহির উদ্দিন, শেখ নুর হোসেন, স¤প্রতি অনুষ্ঠিত পৌর নির্বাচনে ৯নং ওয়ার্ডের কাউন্সিলর পদে জয়ী প্রার্থী মোঃ উম্মেদ আলী শামীম, পৌরসভার সচিব মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী ও উপসহকারী প্রকৌশলী আব্দুল কদ্দুস শামীম প্রমুখ। পৌর পরিষদের সদস্যবৃন্দ এ গাড়ী বরাদ্দ পাওয়ার ফলে কর্মকান্ড গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।