রবিবার, ২৪ মে ২০২৬, ১২:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র নবীগঞ্জ ও মাধবপুরে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হবিগঞ্জ সদর থানার উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত নবীগঞ্জে মসজিদের ভেতরে পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পবিত্র ঈদকে ঘিরে বাহুবলে আইনশৃঙ্খলা নিশ্চিতে পুলিশের বিশেষ টহল ও মহড়া নবীগঞ্জের ইমামবাড়ি বাজার পরিচালনা কমিটির নবনির্বাচিত নেতৃবৃৃন্দের শপথ গ্রহন পৌর এলাকার ৪নং ওয়ার্ডে শুরু হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার পাইলট কর্মসূচী অর্থ সংকটে দেউন্দি বাগান বন্ধের শঙ্কা বাহুবলে জামাল হত্যার আসামি ইরফান গ্রেপ্তার সারাদেশ শিশু নিপীড়নের হবিগঞ্জে প্রতিবাদ কর্মসূচি

এমপি আবু জাহির দ্বৈত ব্যাডমিন্টন প্রতিযোগিতার ফাইন্যাল অনুষ্ঠিত

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৯ জানুয়ারী, ২০১৬
  • ৫৭৮ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি \ এমপি আবু জাহির দ্বৈত ব্যাডমিন্টন প্রতিযোগিতার ফাইন্যাল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার শহরের সওদাগর কৃষ্ণধন সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে যশের আব্দা যুব কল্যাণ সংস্থার আয়োজনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতার ফাইন্যাল খেলা হয়। ফাইন্যাল খেলায় ইমরান-শুভ জুটি নাজিম-সুজন জুটিকে হারিয়ে চ্যাম্পিয়ান হয়। খেলা আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোঃ সফিউল আলম। বিশিষ্ট ব্যবসায়ী নুরুল আমিন ওসমানের সভাপতিত্বে ও যশেরআব্দা যুব কল্যাণ সংস্থার সভাপতি সিরাজুল ইসলাম জীবনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন হবিগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র পিয়ারা বেগম, বাংলাদেশ মানবাধিকার কমিশন হবিগঞ্জ জেলা শাখার সভাপতি হারুনুর রশীদ চৌধুরী, বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী মোঃ গিয়াস উদ্দিন লন্ডনী ও বিজ্ঞ জিপি এডঃ আফিল উদ্দিন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এশিয়ান টিভির জেলা প্রতিনিধি এসএম সুরুজ আলী, নুরানী জামে মসজিদের ইমাম আবুল বাশার হানাফী, নাজমূল আলম পারভেজ প্রমুখ। প্রধান অতিথি বলেন খেলাধুলা চর্চা যুব সমাজকে মাদক আসক্তি থেকে দুরে রাখতে সহায়তা করে। পরে অতিথির কাছ থেকে বিজয়ীরা পুরস্কার গ্রহণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com