মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কমিটির সভা

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৯ জানুয়ারী, ২০১৬
  • ৬৫১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি \ নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে স্বাস্থ্য কমপ্লেক্সের সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবু।
মেডিকেল টেকনোলজিষ্ট ইপিআই অজিত কুমার দাশের পরিচালনা শুভেচ্ছা বক্তব্য রাখেন সদস্য সচিব উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডাঃ রথীন্দ্র চন্দ্র দেব। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর চৌধুরী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) গৌর চন্দ্র মজুমদার, নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক রাকিল হোসেন প্রমূখ। এছাড়াও উপস্থিত ছিলেন, এম.ও.এমসিএইচ ডাঃ নগেন্দ্র কুমার কুমার দাশ, আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ ইফতেখার হোসেন চৌধুরী, প্রেসক্লাবের অফিস বিষয়ক সম্পাদক মতিউর রহমান মুন্না প্রমূখ। সভায় হাসপাতালের চলমান কার্যক্রমের বিস্তারিত বিভিন্ন বিষয় এবং সমস্যাদি তুলে ধরা হয়। সমস্যাবলীর মধ্যে হাসপাতালে মেডিকেল অফিসার সংকট, সীমানা প্রাচীর, বিদ্যুত, গ্যাসসহ বিভিন্ন সমস্যা তুলে ধরা হয়। সভায় এসব বিষয়ে প্রতিবেদন তৈরী করার সিদ্ধান্ত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com