শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

নবীগঞ্জে শেষ হয়েছে দেড় শত বছরের ঘোড় দৌড়

  • আপডেট টাইম শনিবার, ১৬ জানুয়ারী, ২০১৬
  • ৭২৮ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি \ নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের আলমপুর গ্রামে প্রতি বছরের ন্যায় এবারও অত্যান্ত আনন্দঘন পরিবেশে ঘোড়ার দৌড় প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। পৌষ সংক্রান্তি উপলক্ষে আলমপুর গ্রামবাসী কর্তৃক প্রতি বছর এই তারিখে ঘোড় দৌড় প্রতিযোগিতা অনুষ্টিত হয়ে থাকে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার বিকেলে উপজেলার একমাত্র ঘোড় দৌড় প্রতিযোগিতা আলমপুরে প্রায় দেড়শত বছর পূর্ব থেকে চলে আসছে। প্রতিযোগিতায় মহিলা, শিশু-কিশোর থেকে শুরু করে অনেক দূর দূরান্ত থেকে কয়েক সহস্রাধিক লোক এসে সমবেত হন। এবারের প্রতিযোগিতায় আলমপুর গ্রামের আলাল মিয়ার (উড়ালপংকী) ঘোড়াটি প্রথম স্থান অধিকার করে। দ্বিতীয় হয়েছে পাঞ্জারাই গ্রামের শাহীদ মিয়ার (শাহী) ঘোড়া এবং তৃতীয় স্থান পেয়েছে জগন্নাথপুরের জমসেদ আলীর ঘোড়া।
প্রতিযোগিতায় প্রথম পুরস্কার ১টি ১৪ইঞ্চি কালার টেলিভশন, দ্বিতীয় পুরস্কার ১টি ডিভিডি প্লেয়ার ও তৃতীয় পুরস্কার হিসেবে একটি টেবিল ফ্যান প্রদান করা হয়। প্রতিযোগিতায় শেষে গ্রামবাসীসহ এ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ কর্তৃক বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com