শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

অল্পের জন্য বেঁচে গেছেন শচীন!

  • আপডেট টাইম শুক্রবার, ১৫ জানুয়ারী, ২০১৬
  • ৪৮০ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক \ দু’দিকের লাইন দিয়ে দু’পাশে ছুটে যাচ্ছে দ্রæতগতির ট্রেন। মাঝখানে লাইনের ওপর হুমড়ি খেয়ে চোখ-মুখ বুঝে পড়ে আছেন তিনি। শচীন রমেশ টেন্ডুলকার। কৈশোরের এই ভয়াবহ অভিজ্ঞতার স্মৃতিচারণ করলেন ‘ক্রিকেট ঈশ্বর’। বুধবার (১৩ জানুয়ারি) ভারতের মুম্বাই রেলওয়ে পুলিশের একটি অনুষ্ঠানে বক্তৃতা করছিলেন তিনি।
শচীন জানান, তখন তার বয়স ১২-১৩ বছর। একদিন স্কুল থেকে ৪-৫ জন মিলে এক বন্ধুর বাড়িতে দুপুরে খেতে যান। খাবার খেয়ে তারা যান সিনেমা দেখতে। কিন্তু সিনেমা দেখার পর তারা বুঝতে পারেন প্র্যাকটিসের সময় পেরিয়ে যাচ্ছে। তারা দ্রুত ট্রেন ধরার জন্য কোনো দিকে ভ্রুক্ষেপ না করে লাইন পেরিয়ে উল্টো দিকের প্ল্যাটফর্মে ছুটতে থাকেন।
ক্রিকেট ঈশ্বর স্মৃতিচারণ করেন, তারা রেললাইনে নামার সঙ্গে সঙ্গেই দু’দিক দিয়েই ট্রেন এসে পড়ে। হতভম্ব হয়ে কোনোরকমে দু’লাইনের মাঝখানের ফাঁকা জায়গায় শুয়ে পড়ে রক্ষা পান আধুনিক ক্রিকেটের এ নন্দিত খেলোয়াড়। সেই ভয়ানক অভিজ্ঞতা থেকে শচীন সবাইকে রেললাইন পেরোনোর বিষয়ে সতর্ক করেন। তিনি সবার দৃষ্টি আকর্ষণ করেন, কয়েক মিনিট সময় বাঁচানোর তাড়া অনেক বড়ো বিপদ ডেকে আনতে পারে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com