শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ১০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার বানিয়াচঙ্গে জুলাই আন্দোলনে শহীদ ৯ জনের কবর জিয়ারত করেছেন জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিব শহরে গ্যাসের চাপ কম দুর্ভোগে আবাসিক গ্রাহক নবীগঞ্জের সাংবাদিক গোলাম রাহমান লিমনের ডান হাত ও কোমরের সফল অস্ত্রোপচার শচীন্দ্র কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন বানিয়াচং-আজমিরীগঞ্জের সাবেক এমপি শরীফ উদ্দিন আহমেদের মৃত্যুবার্ষিকী পালিত হবিগঞ্জ কালেক্টরেট চতুর্থ শ্রেণীর কর্মচারী কল্যাণ কেন্দ্রের ১৭ সদস্যের নতুন কমিটি গঠন বানিয়াচংয়ে কারিতাস বাংলাদেশের বন্যা পুনর্বাসন প্রকল্পের পরিচিতি সভা আতুকুড়া-সুবিদপুর শিক্ষা কল্যাণ সমিতির উদ্যোগে মা সমাবেশ হবিগঞ্জ-লাখাই সড়কে সিএনজি উল্টে আহত ২

চেম্বার অব কমার্সের মাসব্যাপী কৃষি, শিল্প ও বাণিজ্য মেলা শুরু

  • আপডেট টাইম বুধবার, ১৩ জানুয়ারী, ২০১৬
  • ৫৮৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার \ হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের (নিউফিল্ড) মাঠে চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে মাসব্যাপী কৃষি, শিল্প ও বাণিজ্য মেলা শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল ৪টায় সংসদ সদস্য এডভোকেট আবু জাহির প্রধান অতিথি হিসেবে মেলার ফিতা কেটে উদ্বোধন করেন। এতে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক সাবিনা আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সফিউল আলম ও সহকারী পুলিশ (উত্তর) সাজিদুর রহমান। উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র প্রেসিডেন্ট মোতাচ্ছিরুল ইসলাম।
এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন চেম্বারের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মিজানুর রহমান শামীম, পরিচালক মিজানুর রহমান মিজান, হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন ও মেলার ইজারাদার পণ্ডিত প্রমুখ। মেলায় বিভিন্ন ধরনের পণ্য সামগ্রীর ১০০টি স্টল বরাদ্দ দেয়া হয়েছে। প্রধান অতিথি বক্তব্যে বলেন, বাণিজ্য মেলায় ইসলাম বিরোধী কোন কার্যকলাপ চলবে না। এছাড়া বিনোদনের জন্য রয়েছে সার্কাস থাকলেও অশ্লীল নাঁচ, গান-বাজনা, জুয়া ও মাদকসেবন চলবে না। এ সব যারা করবে, যদি অভিযোগ পাওয়া যায় তাৎক্ষণিক মেলা বন্ধ করে দেয়া হবে। মেলায় অতিরিক্ত বিনোদনের জন্য রয়েছে নাগরদোলা, ট্রেন, ম্যাজিক ইত্যাদি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com