শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ১০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার বানিয়াচঙ্গে জুলাই আন্দোলনে শহীদ ৯ জনের কবর জিয়ারত করেছেন জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিব শহরে গ্যাসের চাপ কম দুর্ভোগে আবাসিক গ্রাহক নবীগঞ্জের সাংবাদিক গোলাম রাহমান লিমনের ডান হাত ও কোমরের সফল অস্ত্রোপচার শচীন্দ্র কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন বানিয়াচং-আজমিরীগঞ্জের সাবেক এমপি শরীফ উদ্দিন আহমেদের মৃত্যুবার্ষিকী পালিত হবিগঞ্জ কালেক্টরেট চতুর্থ শ্রেণীর কর্মচারী কল্যাণ কেন্দ্রের ১৭ সদস্যের নতুন কমিটি গঠন বানিয়াচংয়ে কারিতাস বাংলাদেশের বন্যা পুনর্বাসন প্রকল্পের পরিচিতি সভা আতুকুড়া-সুবিদপুর শিক্ষা কল্যাণ সমিতির উদ্যোগে মা সমাবেশ হবিগঞ্জ-লাখাই সড়কে সিএনজি উল্টে আহত ২

মার্চের শেষে শুরু হচ্ছে দলীয়ভাবে ইউপি নির্বাচন

  • আপডেট টাইম বুধবার, ১৩ জানুয়ারী, ২০১৬
  • ৫৩৩ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক \ চলতি বছরের মার্চ মাসের শেষে সারা দেশে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন শুরু হবে। ধাপে ধাপে এ নির্বাচন সম্পন্ন করা হবে। আর ফেব্র“য়ারির মাঝামাঝি সময়ে এই নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। গতকাল মঙ্গলবার নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান কমিশনার মো. শাহনেওয়াজ। তিনি বলেন, সাড়ে চার হাজার ইউনিয়ন পরিষদের ভোট ধাপে ধাপে করা হবে। মার্চ মাসের শেষদিকে নির্বাচনের মধ্য দিয়ে শুরু হবে মেয়াদোত্তীর্ণ ইউনিয়ন পরিষদের ভোট। নির্বাচন কমিশনার বলেন, ‘মার্চের শেষ দিকে ইউপি নির্বাচন করতে হবে আমাদের। এ লক্ষ্যে যথাসময়ে তফসিল (ফেব্র“য়ারিতে) দিতে হবে। নির্বাচনী বিধি ও আচরণবিধি চূড়ান্ত করে তফসিলের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।’ দলীয়ভাবে পৌরসভা ভোটের পর এবার দলভিত্তিক ইউপি নির্বাচন করতে যাচ্ছে ইসি। গত নভেম্বরে এ সংক্রান্ত আইন সংসদে পাস হয়েছে। শাহনেওয়াজ বলেন, আইন অনুযায়ী কেবল চেয়ারম্যান পদে দলীয় প্রতীকে ভোট হবে। চেয়ারম্যান পদে একক প্রার্থী মনোনয়ন দেবে দল। বাকিদের স্বতন্ত্র প্রার্থী হতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com