বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

বাহুবলে অবৈধ বালু উত্তোলন ২ ট্রাক্টরসহ ৫টি ড্রেজার জব্দ

  • আপডেট টাইম বুধবার, ১৩ জানুয়ারী, ২০১৬
  • ৪৫১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার \ বাহুবল উপজেলার বিভিন্ন স্থানের বালু মহালে অবৈধভাবে ও বিধি বহির্ভূতভাবে পরিবেশ ও জনসাধারণের ক্ষতিসাধন করে বালু উত্তোলনের হিড়িক পড়েছে। অবস্থা দৃশ্যে দেখা যায়, যেন বালুই এদেশের প্রধান খনিজ সম্পদ। নতুন বাজারের করাঙ্গীনদী, তেলিছড়া, মাধবীছড়া, দ্বিগাম্বরছড়াসহ বিভিন্ন পাহাড়ী ছড়ায় নিয়ম বহির্ভূতভাবে বালু উত্তোলন করা হচ্ছে। স্থানীয় প্রশাসন এসবের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চাইলেও কতিপয় কিছু নেতার হস্থক্ষেপে তা আর সম্ভব হয়ে উঠেনা। এর পরও প্রশাসনের কড়া নজরদারীর কারণে কিছু কিছু স্থানে বালু উত্তোলনের ড্রেজার মেশিন, ট্রাক্টর, পাইপ ইত্যাদি জব্দ করছেন। এমনি গত সোমবার বিকাল ৩টার দিকে কালাকুলা পাহাড়ী ছড়ায় অবৈধভাবে বালু উত্তোলন করার সময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম ৫টি ড্রেজার মেশিন, ২টি অবৈধ ট্রাক্টর ও ৫ লাখ টাকার বালু জব্দ করেন। এদিকে পুটিজুরীর আ’লীগ নেতার পুত্র জসিমের ট্রাক্টরটি জিম্মায় ছেড়ে দেয়া হয়। এগুলোও ছাড়িয়ে নেয়ার চেষ্টা চলছে বলে একটি সূত্র জানিয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com