সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

আজ জেলা জাসদের কাউন্সিল

  • আপডেট টাইম শনিবার, ৯ জানুয়ারী, ২০১৬
  • ৪৫৮ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি \ আজ জেলা জাসদের কাউন্সিল। প্রায় ৫ বছর পর, হবিগঞ্জ জেলায় দলটি পুনর্গঠন প্রক্রিয়ার মধ্য দিয়ে কাউন্সিল সম্পন্ন করতে যাচ্ছে। কাউন্সিল উপলক্ষে জাসদের বর্তমানে নেতৃত্ব বিভিন্ন অধঃস্তন কমিটি পুনর্গঠন করেন এবং দলটি নিষ্ক্রিয় ও পুরনো কর্মীদের সক্রিয় করার মধ্য দিয়ে কাউন্সিল-২০১৬ এর দিকে জেলা জাসদ আনুষ্ঠানিক অভিযাত্রা শুরু করেছে। সা¤প্রদায়িকতা, জঙ্গীবাদ, সন্ত্রাস ও ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের চেতনায় জাতীয় ঐক্যের গড়ে তোলার নিরিখে শ্রমজীবি, কর্মজীবি, পেশাজীবি জনগণের নিবিড় ঐক্যের শ্লোগানকে সামনে রেখে এই কাউন্সিল অনুষ্ঠিত হতে যাচ্ছে।
সকাল সাড়ে ১০টায় স্থানীয় এম.সাইফুর রহমান টাউন হলে জেলা জাসদ সভাপতি খায়রুল মনসুর চৌধুরী মজনু এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট তাজ উদ্দিন আহমেদ সুফি এর সঞ্চালনায় অনুষ্ঠিত হতে যাওয়া এই কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক শরীফ নূরুল আম্বিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নাজমুল হক প্রধান এমপি, লোকমান আহমেদ, কেন্দ্রীয় জাসদের সাংগঠনিক সম্পাদক মনজুর আহমেদ মনজু, ওবায়দুর রহমান চুন্নু, করিম শিকদার সহ কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com